Logo
Logo
×

নগরের বাইরে

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যপরিষদ সদর উপজেলার ত্রি-বার্ষিক সম্মেলন

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১২ জুন ২০২২, ০৫:৪১ পিএম

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যপরিষদ সদর উপজেলার ত্রি-বার্ষিক সম্মেলন
Swapno

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ সদর উপজেলার ত্রি-বার্ষিক সম্মেলন ২০২২ গত ১০ জুন শুক্রবার ফতুল্লা ধর্মগঞ্জ শ্রী শ্রী সত্য গোপাল জিউ বিগ্রহ মন্দিরে সম্পন্ন হয়েছে।

 

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ সদর উপজেলা কমিটির সভাপতি শ্রী প্রদীপ কুমার দাসের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রাজিব তালুকদারের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনায়েতনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব হাবিবুর রহমান লিটন।

 

 ভার্চুয়াল উদ্ভোধন করেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক শ্রী মনীন্দ্র কুমার নাথ, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সদস্য সচিব শ্রী রণজিত মন্ডল, সম্মানিত অথিতি ছিলেন জেলার সাবেক সভাপতি মন্ডলীর সদস্য পিন্টু পলিকাপ পিউরিফিকেশন, 

 

বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সাংবাদিক দিলীপ কুমার মন্ডল, জেলার সাবেক সাংগঠনিক সম্পাদক রিচার্ড সৌরভ দেউরী, মহানগরের সাবেক সাধারণ সম্পাদক নিমাই চন্দ্র দে, জেলা সদস্য অসিম বড়ুয়া, যুব ঐক্যের জেলার সাধারণ সম্পাদক শ্রী ভজন চন্দ্র দাস,

 

 মহানগরের সভাপতি এড.অঞ্জন দাস, শুভ সংঘের জেলা সাধারন সম্পাদক এড. মামুন, সাংবাদিক বকুল সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি ও সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে জাতীয় পতাকা উত্তোলন ও পবিত্র গীতা পাঠের মাধ্যমে আলোচনা সভা শুরু হয়।

 

 গীতা পাঠ করেন বিশিষ্ট সাংবাদিক রণজিৎ মোদক, অনুষ্ঠানে সংগঠনের জেলা আহবায়ক শ্রী প্রদীপ কুমার দাস নারায়ণগঞ্জ সদর উপজেলার পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষনা করে প্রদীপ দাসকে সভাপতি ও রাজিব তালুকদারকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষনা দেন এবং আগামী সাত দিনের মধ্যে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ সদর উপজেলার পূর্নাঙ্গ কমিটি গঠনের জন্য দায়িত্ব দেন।এসএম/জেসি 

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন