Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে অজ্ঞাত মানুষের মাথার খুলি উদ্ধার

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ১২ জুন ২০২২, ০৫:৪৬ পিএম

বন্দরে অজ্ঞাত মানুষের মাথার খুলি উদ্ধার
Swapno

 

বন্দর ফাঁড়ি পুলিশ অজ্ঞাত মানুষের মাথার খুলি উদ্ধার করেছে। ১১ জুন শনিবার বিকেল ৩টায় বন্দর থানার পরিত্যক্ত নবীগঞ্জ গালর্স স্কুলের পিছনে জনৈক শাহিন ও নাসির মিয়ার পরিতক্ত জায়গায় ঘাসের ভিতর থেকে ওই মাথার খুলটি উদ্ধার করে মর্গে প্রেরণ করে পুলিশ।

 

এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে নবীগঞ্জ পূর্বপাড়া এলাকার স্থানীয় বাসিন্দা জনৈক শাহিন ও নাসির মিয়ার পরিত্যক্ত জায়গায় অজ্ঞাত মানুষের মাথার খুলি দেখতে পেয়ে বন্দর থানা পুলিশকে সংবাদ দেয়। পরে বন্দর ফাঁড়ী উপ-পরিদর্শক মিজানুর রহমানসহ সঙ্গীয় র্ফোস খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে অজ্ঞাত মানুষের মাথার খুলি উদ্ধার করে সুরুতহাল রির্পোট তৈরি করার পর মাথার খুলিটি ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।এমই/জেসি


 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন