Logo
Logo
×

নগরের বাইরে

কাঁচপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

Icon

সোনারগাঁ প্রতিনিধি

প্রকাশ: ১২ জুন ২০২২, ০৬:৩৮ পিএম

কাঁচপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
Swapno

সোনারগাঁয়ে কাঁচপুরে পুকুরের পানিতে ডুবে সিয়াম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১১ জুন) বিকেলে কাঁচপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের পাঁচপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। শিশু সিয়াম ওই গ্রামের মুদি দোকানি সোহেল মিয়ার ছেলে। মৃত শিশুর চাচা ইব্রাহিম জানান, শিশুটির মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন।

 

 এ সময় সে বাইরে খেলছিল। কিছুক্ষণ পর সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন মা। কোথাও না পেয়ে বাড়ির পুকুরে সিয়ামকে ভাসতে দেখেন। পরে তাকে উদ্ধার করে মদনপুর আল-বারাকাহ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এসএম/জেসি 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন