Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লায় টাকা ও তাসসহ ছয় জুয়াড়ি গ্রেফতার

Icon

ফতুল্লা প্রতিনিধি

প্রকাশ: ১২ জুন ২০২২, ০৭:৫৪ পিএম

ফতুল্লায় টাকা ও তাসসহ ছয় জুয়াড়ি গ্রেফতার
Swapno

 

ফতুল্লার মাসদাইরে জুয়া খেলারতবস্থায় ছয় জুয়াড়ীকে গ্রেফতার করেছ ফতুল্লা মডেল থানা পুলিশ। এ সময় গ্রেফতারকৃতদের নিকট থেকে পুলিশ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম (তাস) উদ্ধার করে। গ্রেফতারকৃতরা হলো ফতুল্লা মডেল থানার মাসদাইর পাকাপুল এলাকার আতিকুল ইসলামের পুত্র মুন্না (২৬), একই এলাকার মৃত রমজান শিকদারের পুত্র মোঃ মিজানুর রহমান (৫০),মৃত হাজীমুদ্দিনের পুত্র মোঃ সুলতান মিয়া (৪৮), খাজা মাইনুদ্দিনের পুত্র মোঃ জাবেদ ইসলাম ওরফে শান্ত (২৫), আব্দুল আলী হাওলাদারের পুত্র মোঃ মামুন (৩২), ও মোঃ নুর ইসলামের পুত্র মোঃ নাঈম (২৭)। 

 

পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক হুমায়ুন (টু) সঙ্গীয় ফোর্স সহ ফতুল্লা মডেল থানার মাসদাইরস্থ কালু মিয়ার বাসায় অভিযান চালিয়ে জুয়া খেলারতবস্থায় ছয় জুয়াড়ী কে গ্রেফতার করে। এ সময় জুয়া খেলার দুই বান্ডিল তাস সহ এক হাজার দুইশত চল্লিশ টাকা উদ্ধার করে পুলিশ। ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক হুমায়ুন কবির(টু) জানায়, জুয়া খেলারতবস্থায় তাদেরকে জুয়া খেলার সরঞ্জাম ও টাকা সহ গ্রেফতার করা হয়। শনিবার দুপুরে তাদের কে আদালতে পাঠানো হয়েছে।এমই/জেসি


 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন