রূপগঞ্জে এনডিএ’র ভারী ট্রাক ভাঙছে এলজিইডি‘র সড়ক
রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১২ জুন ২০২২, ০৮:১৩ পিএম
নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি রেডিমিক্স কারখানার মালবাহী ট্রাকসাড়ি নিত্য পার্কিং এ থাকে সড়ক দখল করে। এতে ২ লেন সড়কের একপাশ দখলে থাকায় স্থানীয় জনসাধারনের চলাচলে বিঘ্ন ঘটলেও ভয়ে কেউ কথা বলতে পারেনা।
শুধু তাই নয়, টনের টন মালামাল নিয়ে আশপাশের আবাসন কোম্পানী ও নানা উন্নয়ন স্থাপনায় প্রতিদিন সরবরাহ করা হয় এ সদক দিয়েই। ইট, পাথর আর রেডিমিক্স নির্মাণ সামগ্রিসহ ভারী মালামাল বহনের কারনে অকালে নষ্ট হয় এসব সড়ক।
কারন কেউ প্রতিবাদ করলেই মামলা ও হামলা দিয়ে হয়রানী করার রয়েছে অভিযোগ। সম্প্রতি ট্র্াক চাপায় (৪) বছর বয়সের সাদিয়া আক্তার নামের শিশু নিহতের ঘটনায় বিচারের দাবীতে হাটাবো এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালনকালে এসব বিষয় নিয়ে প্রতিবাদ জানিয়েছেন এলাকাবাসী।
সূত্র জানায়, শিল্প নগরী খ্যাত নারায়নগঞ্জের রূপগঞ্জের ৫শতাধিক ক্ষূদ্র মাঝারি ও বৃহত্তর কলকারখানার ভারী যানবাহনের চাপে অকালে নষ্ট হয় এ অঞ্চলের সড়কগুলো। আর তাই নির্মাণের ৩ মাস না যেতেই ভেঙ্গে যায় সবগুলো সড়ক। আর একবার সড়ক নষ্ট হলে তা পরবর্তি অর্থ বছরের বাজেট না আসা পর্যন্ত মেরামত হয়না কোন সড়ক। এতে ভোগান্তি নিয়েই চলাচলে বাধ্য হয় স্থানীয়রা।
হাটাব এলাকার বাসিন্দা আতাউল করিম দোলন বলেন, অতিরিক্ত ওজনের মালবাহী গাড়ীগুলো বেপরোয়া গতিতে চলার কারনে সাধারণ মানুষ ও অন্যন্য যানবাহন চলাচলে বিগ্ন ঘটছে। এমনকি পার্কিং করে রাখা গাড়ীর কারনে সাধারন যানবাহন চলাচলই করতে পারে না। আবার কিছুদিন পর পর ঘটছে দুর্ঘটনা।
সম্প্রতি এনডিইর গাড়ীর চাপায় হাটাব এলাকার সুরুজ নামের এক পথচারী গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে। গত শনিবার সুমাইয়া নামের এক শিশুও মারা গেছে এ সড়কের পার্কিং করা যানবাহনের কারনে। শুধু তাই নয়, রূপসীÑকাঞ্চন সড়ক দখল করে রাখছে ওই কোম্পানীর মালবাহী গাড়িগুলো। অতিরিক্ত লোড করা মালবাহী গাড়ির কারণে উপজেলার সড়কগুলো ডেবে যাচ্ছে। এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
স্থানীয় বাসিন্দা নিশাত মোল্লা বলেন, রূপসী-কাঞ্চন সড়ক সংলগ্ন হাটাব এলাকায় এনডিই কোম্পানি নামের রেডিমিক্স কারখানা গড়ে উঠেছে। গত শনিবার বিকেলে ওই কারখানার মালবাহী ট্রাকের চাপায় শিশু সাদিয়া আক্তারের মর্মান্তিক মৃত্যু হয়। এছাড়াও তারা সড়ক দখল করে রাখায় সাধারনের যান চলাচলে অসুবিধা হয়। ঘন্টার পর ঘন্টা যানজটে আটকে গাড়ীকে দাড়িয়ে থাকতে দেখা যায়।
এ ব্যাপারে এনডিই কোম্পানীর ম্যানেজার (উৎপাদন) মিজানুর রহমান বলেন, আমাদের গাড়ি চাপায় কেউ মারা যায়নি। শিশু নিহতের ঘটনাটি ঘটে একটি অটো রিক্সায় করে হয়েছে জানি। তবে পার্কিং করে রাখা হয় গাড়ী। এতে সড়ক দখলে থাকে না। একপাশ দিয়ে গাড়ী চলাচলে অসুবিধা হয় না। আর সাময়িক অসুবিধা হলেও এসব গাড়ী স্থানীয় উন্নয়ন বা নির্মাণ কাজে নিয়োজিত।
এসব বিষয়ে জানতে চাইলে রূপগঞ্জ উপজেলা এলজিইডি‘র প্রধান প্রকৌশলী জামাল উদ্দিন আহমেদ বলেন, রূপসী কাঞ্চন সড়ক এখনো নির্মাণাধীন। ভারী যানবাহন চলাচলের অনুমতি নেই। এরপরও কোন গাড়ী চলে থাকলে তা উপজেলা প্রশাসন দেখে আইনি ব্যবস্থা গ্রহণ করবে।
এ সময় তিনি আরো বলেন, স্থানীয় বাজেটের মাধ্যমে যতটুকু বরাদ্দ আসে তা ব্যয় করে অভ্যন্তরীণ সড়কের কাজ হয়। এসব সড়ক ভারী যানবাহন চলাচলের উপযোগী নয়। ফলে নির্মাণের পর ভারী যান চলায় অল্পদিনে সড়ক ভেঙ্গে যায়। এতে দোষ পড়ে ঠিকাদারদের।
এদিকে অব্যাহত এমন ভারী যানবাহন চলাচলের কারনে ডেমরা কালীগঞ্জ সড়কের মুুশুরী থেকে কাঞ্চন ব্রিজ পর্যন্ত ৫ কিলোমিটার সড়ক এখন অচল। এ সড়কের আশপাশে বিভিন্ন আবাসন কোম্পানীর বালি ফেলার কারনে সড়ক জুরেই বৃষ্টির পানি জমে আছে।
এছাড়াও ও ভারী যান চলাচলের কারনে স্থানে স্থানে ডেবে গেছে সড়কের অংশ। এ সড়ক অচল থাকায় এসব ভারী যানবাহন মুশুরী থেকে বাগবের বাজার হয়ে পূর্বাচলে প্রবেশ করছে। এতে ওই সড়কটিও নষ্ট হওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসি।
এসব বিষয়ে জানতে চাইলে রূপগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসি আলম নীলা বলেন, মুশুরী থেকে কাঞ্চন ব্রিজ পর্যন্ত সড়কটি টেকসই নির্মাণের জন্য নতুন করে আরো ৮০ কোটি টাকা বাজেট এসেছে। ফলে খুব শীঘ্রই এ সমস্যা দূর হবে ।এসএম/জেসি


