বীরমুক্তিযোদ্ধা কামাল হোসেনকে দেখতে বাসায় মাওলানা মঈনুদ্দিন আহমেদ
প্রেসবিজ্ঞপ্তি
প্রকাশ: ১৩ জুন ২০২২, ০৬:০৯ পিএম
নারায়ণগঞ্জ মহানগরের জামাতে ইসলামির আমীর মাওলানা মঈনুদ্দিন আহমদ গত শুক্রবার বি এন পি'র প্রবীণ নেতা বীর মুক্তিযোদ্ধা কামাল হোসেনকে দেখতে সিদ্ধিরগঞ্জে তার বাসায় যান।কামাল হোসেন দীর্ঘ দিন যাবৎ ডায়াবেটিস উচ্চরক্তচাপ সহ বিভিন্ন সমস্যায় ভুগছিলেন মহানগরীর আমীর কিছু সময় তার কাছে কাটান, তার শারীরিক খোঁজ খবর নেন এবং আল্লাহর কাছে তার সুস্থতা কামনা করে দোয়া করেন।
এ সময় মহানগর জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা জামাল হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা আমীর কফিলউদ্দিন আহমেদ, থানা সেক্রেটারি আব্দুল গফুর, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন খোকন, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সহ সভাপতি মোফাজ্জল হোসেন আনোয়ার, যুবদল নেতা সাইফুদ্দিন ফয়সাল, যুবদল নেতা মাজহারুল ইসলামসহ বিএন পি'র আরও নেতাকর্মী উপস্থিত ছিলেন।এসএম/জেসি


