এমএ রশিদের সাথে ব্যবসায়ী মাঈনউদ্দিনের সৌজন্য স্বাক্ষাত
বন্দর প্রতিনিধি
প্রকাশ: ১৩ জুন ২০২২, ০৬:১৭ পিএম
বন্দর উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এমএ রশিদের শুভ জন্মদিন উপলক্ষে সৌজন্য স্বাক্ষাত করেছেন কাতার প্রবাসী ব্যবসায়ী ছাত্রলীগ নেতা আহমেদ তুষার মাঈনউদ্দিন। রবিবার ১২জুন বিকেলে ২৬নং ওয়ার্ডস্থ সোনাচড়া এলাকায় এমএ রশিদের নিজ বাসভবনে গিয়ে শুভেচ্ছাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
এ সময় এমএ রশিদ ব্যবসায়ী মাঈনউদ্দিনকে ব্যবসার পাশাপাশি আ’লীগের রাজনীতির সাথে যুক্ত থেকে সাধারন মানুষের সেবা করার পরামর্শ দেন। এবং ন্যায়নীতি ও সততার সাথে কাজ করলে মানুষের ভালবাসা অর্জন করা যায় এমন দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় ব্যবসায়ী হাজী মাঈনউদ্দিনের সাথে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক শাহজাহান মোল্লা,বন্দর থানা ছাত্রলীগের সভাপতি নাজমুল হাসান আইরফ,শাহিন ভূইয়া প্রমূখ।এসএম/জেসি


