Logo
Logo
×

নগরের বাইরে

সোনারগাঁয়ে ট্যাংকিতে পড়ে পেপার মিল শ্রমিকের মৃত্যু

Icon

সোনারগাঁ প্রতিনিধি

প্রকাশ: ১৩ জুন ২০২২, ০৬:৫৫ পিএম

সোনারগাঁয়ে ট্যাংকিতে পড়ে পেপার মিল শ্রমিকের মৃত্যু
Swapno

সোনারগাঁয়ে মেঘনা শিল্পনগরী এলাকায় গত শনিবার রাতে তানভির পেপার মিলের পাল্পার ট্যাংকিতে পড়ে শাকিল আহাম্মেদ (১৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত শাকিল আহম্মেদ রংপুর কাউনিয়া থানার আড়াজিয়া হরিশ্বর এলাকার নুরুজ্জামানের ছেলে। সে তানভির পেপার মিলে রিয়েন্ডার সেকশনে কর্মরত ছিল।  

 

পরে রাত ৮ টার দিকে শাকিলের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়। নিহত শাকিলের ভগ্নিপতি বকুল জানান, বিগত দেড় বছর যাবত সে এই পেপার মিলে প্রতিদিন ৩৯০ টাকার বিনিময়ে ১২ ঘন্টা কাজ করে যাচ্ছিল শাকিল। শনিবার আনুমানিক সন্ধ্যা ছয়টার সময় সে নিখোঁজ হয়। পরে রাত ৮ টার দিকে ছিন্নভিন্ন লাশ পাল্পারের ভেতর থেকে বেড়িয়ে আসে। 

 

এ ঘটনার পর মেঘনা শিল্পনগরী এলাকায় তানভির পেপার মিলের সামনে শত শত শ্রমিক ও এলাকাবাসী ভিড় করে। গণমাধ্যম কর্মীরা পেপার মিলের ভেতরে প্রবেশ করতে চাইলে ঘটনাটি ধামাচাপা দেয়ার জন্য তানভির পেপার মিলের প্রধান ফটক বন্ধ করে দেয় এবং সাংবাদিকদের ভেতরে ঢুকতে নিষেধ করেন। 

 

এ বিষয়ে তানভির পেপার মিলস ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর কার্তিক চন্দ্র শাহার সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলে তিনি তার মুঠোফোনটি বন্ধ করে দেন। তবে তানভীর পেপার মিলসের কন্ট্রাক্টর দেলোয়ার হোসেন বলেন, শাকিল আহমেদ আমার দায়িত্বে তানভীর পেপার মিলে কাজ করতেন।

 

 শনিবার সন্ধায় অসাবধনতা বশত পাল্প মেশিনে পরে নিহত হয়েছে। পরে আমরা মেশিনের অপারেটরদের সহযোগিতায় লাশ উদ্ধার করতে সক্ষম হয়েছি। সোনারগাঁ থানার ওসি তদন্ত সাইফুল ইসলাম বলেন, বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।এসএম/জেসি 

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন