Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে ৫ কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা

Icon

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৩ জুন ২০২২, ০৭:৪৮ পিএম

সিদ্ধিরগঞ্জে ৫ কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা
Swapno

 


সিদ্ধিরগঞ্জে দুইটি কয়েল তৈরির কারখানা ও তিনটি খানা ডুলি কারখানায় অভিযান চালিয়ে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানাসহ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাসের ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ এর নেতৃত্বে রবিবার (১২ জুন) সকাল থেকে বিকাল পর্যন্ত মিজমিজি হাজেরা মার্কেট এলাকায় এ অভিযান চালানো হয়।

 

এবিষয়ে প্রকৌশলী মোহাম্মদ সাকির আহমেদ বলেন, এই কারখানা গুলোর গ্যাস সংযোগ অবৈধ থাকায় তাদের সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছি। এ অভিযান চলমান থাকবে দুটি কয়েল ও তিনটি খানা ডুলি কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে ১লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

এসময় উপস্থিত ছিলেন তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপক (জোবিঅ) নারায়ণগঞ্জের প্রকৌশলী মোহাম্মদ সাকির আহামেদ, মিটারিং এন্ড ডিজি ল্যান্স সুরঞ্জিত কুমার দে, উপ-ব্যবস্থাপক প্রকৌশলী আরিফ মোহাম্মদ বাবু, সহ-প্রকৌশলী নাজমুল ইসলাম, সহ- প্রকৌশলী মোঃ গিয়াস উদ্দিন, সহ- প্রকৌশলী রফিকুল ইসলাম, টেকনিশিয়ান খায়ের আহাম্মেদ, মোঃ শরিফ হোসেন প্রমুখ।এমই/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন