Logo
Logo
×

নগরের বাইরে

তক্কারমাঠে অজ্ঞাত যুবককে ছুরিকাঘাতে হত্যা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৪ জুন ২০২২, ০৬:৪১ পিএম

তক্কারমাঠে অজ্ঞাত যুবককে ছুরিকাঘাতে হত্যা
Swapno

ফতুল্লার তক্কারমাঠ এলাকায় ২৫ বছর বয়সী অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের শরীরে কোমরের উপরের অংশে ছুরিকাঘাত করে হত্যা হয়েছে বলে জানা গেছে। ফতুল্লার শেহাচরের তক্কারমাঠ এলাকার ইস্ট কোস্ট নীট ওয়্যার গার্মেন্টসের সামনে থেকে সোমবার (১৩ জুন) রাত দেড়টার দিকে লাশ উদ্ধার করা হয়।

 

পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। গার্মেন্টসের সিকিউরিটি গার্ড ফয়জুল হক জানান, রাত ১১টায় আমাদের গার্মেন্টস ছুটি হয়েছে। এরপর থেকে কারখানার সামনের সড়ক একেবারেই নীরব হয়ে যায়। কারখানার সামনে দোকানপাটও বন্ধ হয়ে যায়। আমরা এ সময় কেউ বাইরে বের হই না। রাত দেড়টার সময় কুকুরের ঘেউ ঘেউ শব্দ শুনে গেইটের ফুটো দিয়ে বাইরে তাকিয়ে দেখি একটা ছেলে সড়কে লাফাচ্ছে। কিছুক্ষণ লাফিয়ে সড়কে পড়ে নিথর হয়ে যায়। তখন তার আশপাশে কাউকে দেখিনি। এরপর তাৎক্ষণিক মালিকপক্ষকে ফোন করে বিষয়টি জানিয়েছি।

 

ফতুল্লা মডেল থানার ওসি শেখ রিজাউল হক দিপু বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম-পরিচয়-পেশা জানা যায়নি। চেষ্টা চলছে রহস্য উদঘাটনের।এমই/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন