Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লায় গৃহবধূকে হত্যার চেষ্টা মারধরেরঘটনায় এলাকাবাসীর মানববন্ধন

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৫ জুন ২০২২, ০৭:৩৩ পিএম

ফতুল্লায় গৃহবধূকে হত্যার চেষ্টা মারধরেরঘটনায় এলাকাবাসীর মানববন্ধন
Swapno

সদর উপজেলার ফতুল্লায় একটি ফ্ল্যাট বাসায় সংঘবদ্ধ ডাকাতরা এক গৃহবধূর শরীরে আগুন দিয়ে হত্যা চেষ্টা করেছে। এ সময় ঐ গৃহবধূকে মারধর করে ঘরে থাকা স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে গেছে ডাকাতরা। স্থানীয় এলাকাবাসি এ ঘটনায় এক মানববন্ধন করেছে। মঙ্গলবার (১৪ জুন) বিকেলে এ ঘটনায় স্থানীয় এলাকাাবসী মানববন্ধন করেন।

 

এর আগে রোববার (১২ জুন) দুপুরে ফতুল্লার পূর্বগোপাল নগর এলাকায় আলাউদ্দিন বেপারীর বাড়িতে এ ঘটনা ঘটে। আলাউদ্দিন বেপারীর স্ত্রী মমতাজ বেগম (৪৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় পরদিন সোমবার (১৩ জুন) এ ঘটনায় ভূক্তভোগীর স্বামী মো: আলাউদ্দিন বেপারী বাদী হয়ে ফতুল্লা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

 

স্থানীয় এলাকাবাসী উক্ত মানববন্ধনে বলেন, এলাকার সাধারণ নিরীহ মানুষদের দোকানে চাঁদাবাজি, অগ্নিসংযোগ, বাড়ি ঘরে লুটপাট, ছিনতাই, ডাকাতিসহ তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। আমরা এই দূর্র্ধষ সন্ত্রাসীর কঠোর শাস্তির দাবী জানাচ্ছি। ফতুল্লা মডেল থানার ওসি শেখ রিজাউল হক দিপু জানান, অভিযোগ পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

 

এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। মানববন্ধনে এ সময় উপস্থিত ছিলেন, ভূক্তভোগী আলাউদ্দিন বেপারীর, তার ছেলে মৃদুল, বক্তাবলী ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার আব্দুর রশিদ, স্থানীয় এলাকার মোঃ আলাউদ্দিন, আলহাজ¦ ওয়াজ উদ্দিন, মোঃ রহিম, সোহাগ, মনির মেম্বার, আব্দুর রশিদ সহ প্রমূখ।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন