Logo
Logo
×

নগরের বাইরে

দেশীয় অস্ত্রসহ চাঁদাবাজ দেলুর ভাগিনাসহ ৭ কিশোরগ্যাং গ্রেপ্তার

Icon

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৫ জুন ২০২২, ০৮:৩৪ পিএম

দেশীয় অস্ত্রসহ চাঁদাবাজ দেলুর ভাগিনাসহ ৭ কিশোরগ্যাং গ্রেপ্তার
Swapno

 

সিদ্ধিরগঞ্জে ট্রাক স্টান্ডের চাঁদাবাজ দেলুর ভাগীনা দেশীয় অস্ত্র সহ কিশোর গ্যাংয়ের সাত সদস্যকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে র‌্যাব-১১। এসময় তাদের কাছ থেকে ১টি রামদা, ১টি তরবারি, ২টি হাসুয়া, ১টি ছোরা, ১টি চাইনিজ কুড়াল, ১টি খুর, ১টি চাকু উদ্ধার করা হয়। সোমবার (১৩ জুন) রাত সাড়ে ১১টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদর্শনগর আল মদিনা বেকারীর উত্তর পাশ্বে ইয়াকুব আলীর ফাঁকা জায়গায় থেকে ৭ জনকে গ্রেপ্তার করে র‌্যাব।

 

গ্রেপ্তারকৃত আসামীরা হলেন, নারায়ণগঞ্জের রূপগঞ্জের মোঃ মনির হোসেনের ছেলে মোঃ রিয়াদ (১৯), সিদ্ধিরগঞ্জের মাদানী নগর এলাকার মোঃ রুস্তম আলীর ছেলে মোঃ শাকীল (২০), একই থানার আদর্শ নগর এলাকার মোঃ জাহাঙ্গীর আলমের ছেলে সাজ্জাদ হোসেন (১৯), একই এলাকার রিয়াজ উদ্দিনের ছেলে মোঃ আঃ রহমান (২০), মুক্তি নগর এলাকার হিরো মিয়ার ছেলে তরিকুজ্জামান রনি (২০), একই থানার রসুলবাগ এলাকার ফারুক হোসেনের ছেলে মো. শারিয়ার (১৯), একই এলাকার আলাউদ্দিন মোল্লার ছেলে মোঃ শাকিব রহমান তানভীর (২০)। র‌্যাব সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত আসামীরা স্বীকার করে এরা দুষ্কৃতিকারী ও কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্যরা। তারা পরস্পর যোগসাজশে তাদের প্রতিপক্ষ কিশোর গ্যাংয়ের সদস্যদের ঘায়েল করার জন্য শক্তির মহড়া ও দাপট প্রদর্শন করে উক্ত ঘটনাস্থলে রামদা, তরবারী, হাসুয়া, ছোরা, চাইনিজ কুড়াল ও খুর সহ একত্রিত হয়েছিল।

 

 

আরো জানা যায়, গ্রেপ্তারকৃত আসামীগণ বিভিন্ন প্রতিষ্ঠান ও রাস্তা ঘাটে পরিকল্পিতভাবে দলবদ্ধ হয়ে শক্তির মহড়া বা দাপট প্রদর্শন করে ছিনতাই ও চাঁদাবাজির উদ্দেশ্যে ভয়ভীতি বা ত্রাস সৃষ্টি করে বিশৃঙ্খলা বা অরাজক পরিস্থিতি সৃষ্টি করে। এলাকাবাসী তাদের হিংসতা, অত্যচারের প্রতিবাদ করতে সাহস পায় না। তারা দীর্ঘ দিন ধরে সিদ্ধিরগঞ্জ ও তার আস আশপাশের এলাকা সহ দলবদ্ধ হয়ে ভয়ভীতি বা ত্রাস সৃষ্টি করে বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি করে আসছে। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মশিউর রহমান জানান, আজ সকালে র‌্যাব তাদেরকে থানায় হস্তান্তর করলে আমরা একটি মামলা রুজু করে আসামীদের দুপুরে আদালতে প্রেরণ করি।এমই/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন