Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে তিনদিন ধরে কিশোর আরাফাত নিখোঁজ

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ১৫ জুন ২০২২, ০৯:৩৯ পিএম

বন্দরে তিনদিন ধরে কিশোর আরাফাত নিখোঁজ
Swapno

বন্দরে নিজ বাসা থেকে বের হয়ে আরাফাত (১৪) নামে এক কিশোর গত ৩ দিন ধরে নিখোঁজ রয়েছে বলে খবর পাওয়া গেছে। গত ১১ জুন শনিবার সকাল সাড়ে ৯টায় বন্দর থানার সোনাকান্দা এনায়েতনগরস্থ তার নিজবাড়ি থেকে বের হয়ে ওই কিশোর আর বাড়িতে ফিরেনি। নিখোঁজ কিশোর আরাফাত একই এলাকার সাহেদুর রহমানের ছেলে বলে জানা গেছে।

 

অনেক স্থানে খোঁজাখুজি করে নিখোঁজ কিশোরের কোন হদিস না পেয়ে এ ব্যাপারে তার মা হালিমা বেগম বাদী হয়ে নিখোঁজ ঘটনার ৩ দিন পর ১৪ জুন মঙ্গলবার বন্দর থানায় একটি নিখোঁজ জিডি এন্ট্রি করেছেন। যার জিডি নং- ৬৫৭ তাং- ১৪-৬-২২ইং। এ ব্যাপারে থানার ডিউটি অফিসার গণমাধ্যমকে জানান, কিশোর নিখোঁজের ঘটনায় নিখোঁজের মা বাদী হয়ে থানায় জিডি এন্ট্রি করেছেন। আমরা সংশ্লিষ্ট দপ্তরে নিখোঁজ বার্তা প্রেরণ করেছি। সে সাথে নিখোঁজ জিডি তদন্তকারি কর্মকর্তা নিখোঁজ কিশোর আরাফাতকে উদ্ধারের জন্য বিভিন্ন স্থানে উদ্ধার অভিযান অব্যহত রাখে।এমই/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন