মোগড়াপাড়ার ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আরিফ মাসুদের বিজয়
সোনারগাঁ প্রতিনিধি
প্রকাশ: ১৫ জুন ২০২২, ১০:০০ পিএম
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মোগরাপাড়া ইউনিয়নে নৌকা প্রার্থীকে পরাজিত করে ১১৩২ ভোটে জয়লাভ করেছেন স্বতন্ত্র প্রার্থী আরিফ মাসুদ বাবু। গতকাল বুধবার সন্ধ্যায় বেসরকারি ফলাফলে দেখা যায় আওয়ামীলীগের সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী মো. সোহাগ রনিকে পরাজিত করে তৃতীয় বারেরমতো চেয়ারম্যান হয়েছেন আরিফ মাসুদ বাবু।
এ ইউনিয়নের ভোটার সংখ্যা ছিল ২৪২১০ জন। সর্বমোট ১২টি কেন্দ্রের ফলাফলে দেখা যায়, নৌকা প্রতীকে সোহাগ রনি পেয়েছেন ৭ হাজার ২৬৭ ভোট ও আনারস প্রতীকে স্বতন্ত্র প্রার্থী আরিফ মাসুদ পেয়েছেন ৮ হাজার ৩৯৯ ভোট। এ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থীপ্রতিদ্বন্দ্বিতা করেছেন। তবে আওয়ামীলীগ সমর্থীত প্রার্থী সোহাগ রনি ও স্বতন্ত্র প্রার্থী আরিফ মাসুদ বাবুর মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হয়। এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ১২ টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
জয়ের পর আরিফ মাসুদ জানান, আমি জনগনের অনুরোধে প্রার্থী হয়েছি। এ জয় মোগরাপাড়া ইউনিয়নের জনগণের। এ জয় আমার ইউনিয়নবাসীকে উৎস্বর্গ করলাম। সোনারগাঁ উপজেলা নির্বাচন কর্মকর্তা ইউসুফ উর রহমান জানান, নির্বাচনের পরিবেশ সুষ্ঠু ও সুন্দর ছিল। কোথাও কোন অভিযোগ পাইনি। ইভিএম এখানে অনেকের কাছে নতুন হওয়াতে অনেকের হাতের ছাপ না মেলায় কিছুটা ধীরগতি ছিল বলে জানিয়েছেন। এতে কোনসমস্যা হয়নি। ইভিএমে কারচুপির কোন সুযোগ নেই। নির্বাচন সুষ্ঠ ও সুন্দর হয়েছে।এমই/জেসি


