Logo
Logo
×

নগরের বাইরে

সোনারগাঁয়ে খেলার দ্বন্দ্বে খুন, দুই দিনের রিমান্ডে যুবক

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৫ জুন ২০২২, ১০:১৪ পিএম

সোনারগাঁয়ে খেলার দ্বন্দ্বে খুন, দুই দিনের রিমান্ডে যুবক
Swapno

 

সোনারগাঁয়ে ক্রিকেট খেলা নিয়ে সংঘর্ষে নুরে আলম হত্যার ঘটনার গ্রেপ্তার শাহ আলী (১৯) নামের এক যুবককে দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। মঙ্গলবার (১৪ জুন) সকালে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শামসাদ বেগমের আদালত এ আদেশ দেন। এর আগে মামলার প্রকৃত রহস্য উদঘাটনের জন্য পুলিশ আসামীর বিরুদ্ধে আদালতে ৫ দিনের রিমান্ড আবেদন করে।

 

রিমান্ডকৃত শাহ আলী (১৯) সনমান্দি ইউনিয়নের ফতেহপুর দড়িকান্দি এলাকার আসাদুজ্জামানের ছেলে। গত ৬জুন টাঙ্গাইল থেকে শাহ আলীকে গ্রেপ্তার করে র‌্যাব। রিমান্ডের সত্যতা নিশ্চিত করেছেন কোর্ট পুলিশের এএসআই মো. ঈসমাইল। মামলার বরাত দিয়ে পুলিশের এ কর্মকর্তা জানান, সোনারগাঁ থানার সনমান্দি ফতেহপুর দড়িকান্দি এলাকায় গত ২৫ ফেব্রুয়ারি বিকেলে কুমারচর বনাম গাংকুলকান্দী নামে দুদলের মাঝে ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলাকে কেন্দ্র করে দুদলের মধ্যে ব্যাপক কথা কাটাকাটি হয়।

 

একপর্যায় খেলা চলাকালীন অবস্থায় আসামী মোঃ শাহ আলী সহ অন্যান্য আসামীরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বাদী মো. মোমেনের ভাগিনা ও চাচাত ভাই নুলে আলম সহ অন্যান্য ভিকটিমদেরকে এলোপাতাড়ী ভাবে দেশীয় অস্ত্র দ্বারা মারাত্মক রক্তাক্ত জখম সহ আহত করে পালিয়ে যায়। পরে এলাকাবাসী আহতদের উদ্ধার করে স্থানীয় ও ঢাকা মেডিক্যাল হাসপাতালে নিয়ে ভর্তি করে। আহতদের মধ্যে নুরে আলমের অবস্থান অবনতি হলে তাকে রাজধানীর একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয় এবং দীর্ঘ ছয়দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

 

এ ঘটনায় ভিকটিমের চাচাত ভাই বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন।এমই/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন