আড়াইহাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৬ জনকে অর্থদণ্ড
আড়াইহাজার প্রতিনিধি
প্রকাশ: ১৫ জুন ২০২২, ১০:২৩ পিএম
আড়াইহাজারে উপজেলা প্রশাসন সোমবার বিকাল থেকে রাত ৯টা পর্যন্ত আড়াইহাজার সদর বাজারসহ বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) শাহাদাৎ হেসেন।
উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম জানান, অভিযান পরিচালনা করার সময় দুপ্তারার সালাউদ্দিন টেক্রাইলকে ইমারত আইন না মানায় ৫০ হাজার টাকা, হোটেলে অব্যপস্থানা ও ময়লা থাকায় ঢাকা কাবাবকে ১০হাজার, নান্না বিরানী, হাজী বিরানী ও মা কনফেকশনীকে ১৭ হাজার টাকা অর্থদন্ড করা হয়। এই সময় আড়াইহাজার থানা পুলিশ অভিযানে অংশ নেয়। তাছাড়া ও সদর বাজারকে যানজট মুক্ত করতে অভিযান পরিচলানা করা হয়।
সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাৎ হোসেন জানান, সকল প্রকার অবৈধ কর্মকান্ডের বিরুদ্ধে আমাদের অভিযান চলবে।এমই/জেসি


