Logo
Logo
×

নগরের বাইরে

হীরাঝিল একতা সংঘ’র চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালন

Icon

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৫ জুন ২০২২, ১০:৫১ পিএম

হীরাঝিল একতা সংঘ’র চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালন
Swapno

 

বর্ণিল আয়োজনে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠন ‘হীরাঝিল একতা সংঘ’র চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। সোমবার (১৩ জুন) সিদ্ধিরগঞ্জের তাজমহল রেস্টুরেন্টে সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। রাত ১০ টায় নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়। এর আগে শুরুতেই কেক কাটা হয়। এ সময় মাল্টিমিডিয়া পর্দার মাধ্যমে সংগঠনের গত চার বছরের কার্যক্রম তুলে ধরা হয় এবং ভবিষ্যত কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।

 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমান পিপিএম বার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা প্রেস ক্লাবের সভাপতি হোসেন চিশতি সিপলু, সিদ্ধিরগঞ্জ থানা প্রেস ক্লাবের উপদেষ্টা সৌরভ ইমাম এবং সিদ্ধিরগঞ্জ থানা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন। এছাড়া আরও উপস্থিত ছিলেন সাহায্যের হাত সংগঠনের উপদেষ্টা এবং ম্যানচেষ্টার ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক ইকবাল হোসেন, মানবকল্যাণে রক্তদান সংগঠনের সভাপতি পারভেজ হাসানসহ হীরাঝিল একতা সংঘের সদস্যবৃন্দ।

 

এসময় বক্তারা বলেন, এই সংগঠনের সদস্যরা সামাজিক কাজের পাশাপাশি নিজেদের জীবনের গতিকে সফল করতে হবে। কারণ নিজেদের গড়ে তুলতে পারলে সংগঠনের কাজ সঠিকভাবে চলবে। সামাজিক সকল ধরনের কাছে সবসময় সাথে থাকার অঙ্গিকার জ্ঞাপন করেন তারা। উল্লেখ্য, এ সামাজিক সংগঠনটি দীর্ঘ ৪ বছর রক্ত দান, চিকিৎসা সহযোগিতা, যানজট নিরসন, পরিস্কার-পরিচ্ছন্নতা, শীতার্তদের শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে।এমই/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন