Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

Icon

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৬ জুন ২০২২, ০৭:০৯ পিএম

সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
Swapno

 

সিদ্ধিরগঞ্জে একটি ডোবা থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৫ জুন) সকালে গোদনাইল এলাকার ইব্রাহিম টেক্সটাইল মিলের পাশের ডোবায় মরদেহটি ভাসতে দেখে থানায় খবর দেয় এলাকাবাসী।

 

সকাল ৯টায় গিয়ে ডোবা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। মরদেহটির পড়নে ফুলহাতা শার্ট এবং জিনসের প্যান্ট ছিল। সিদ্ধিরগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) আলমগীর জানান, নিহতের আনুমানিক বয়স ৩৫। এটি হত্যাকাণ্ড না অন্য কিছু এখনি বলা যাচ্ছেনা। নিহতের নাম পরিচয় জানার চেষ্টা চলছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হচ্ছে।এমই/জেসি


 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন