Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লায় ধর্ষণের শিকার তরুণী

Icon

ফতুল্লা প্রতিনিধি

প্রকাশ: ১৬ জুন ২০২২, ০৭:৩৫ পিএম

ফতুল্লায় ধর্ষণের শিকার তরুণী
Swapno

 


ফতুল্লা থানার পশ্চিম তল্লা গ্রীণ রোডস্থ মিঠু সরদারের বাড়ির ভাড়াটিয়া বাসায়। এ বিষয়ে ঘটনার পাঁচ দিন পর কিশোরীর বাবা বাদী হয়ে একই বাড়ীর ভাড়াটিয়া জামালপুর জেলার ইসলামপুর থানার বেপারী পাড়ার রফিক আলী সরদারের পুত্র রিয়াজ হোসেন (২০) কে অভিযুক্ত করে ফতুল্লা মডেল থানায় ধর্ষণ মামলা করেন।

 

মামলায় উল্লেখ্য করা হয়, একই বাড়ীতে ভাড়া থাকার সুবাদে অভিযুক্ত রিয়াজ হোসেন প্রায় সময় তার বাসায় এসে বাদীর মেয়ের সাথে কথা বলতো এবং প্রেমের প্রস্তাব দেওয়া সহ কু- প্রস্তাব দিতো। বিষয়টি বাদী কে অবগত করা হলে রিয়াজ কে শাসিয়ে দেওয়া হয়। গত কয়েক দিন পূর্বে বাদী ও তার স্ত্রী তাদের দুই মেয়েকে বাসায় রেখে গ্রামের বাড়ীতে যায়। চলতি মাসের ১০ তারিখ রাত ৮ টার দিকে অভিযুক্ত রিয়াজ বাদীর মেয়ের নিকট পানি খেতে চেয়ে তাদের রুমে দিয়ে আসতে বলে।

 

কিশোরীটি পানি নিয়ে অভিযুক্ত রিয়াজের রুমে প্রবেশ করা মাত্র দরজা আটকিয়ে তার মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে। এসময় কিশোরী ডাক-চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসে। বিষয়টি বুঝতে পেরে কাউকে কিছু না বলার জন্য হুমকি দিয়ে দরজা খুলে অতি দ্রুত ঘটনাস্থলে থেকে পালিয়ে যায়। সংবাদ পেয়ে বাদী দ্রুত গ্রামের বাড়ী থেকে তল্লাস্থ ভাড়া বাসায় চলে এসে বিস্তারিত জানতে পারেন। স্থানীয় ভাবে একটি মহল একাধিকবার মিমাংসার চেস্টা করেন বলে উল্লেখ্য করেন।

 

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক শাহাদাত হোসেন জানান, অভিযোগ পেয়ে তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়ায় তা মামলা হিসেবে গ্রহন করা হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত আসামী পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে। কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষা করানো হবে বলে তিনি জানান।এমই/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন