ফতুল্লা থানার ওসির নেতৃত্বে মাদক বিরোধী অভিযান, গ্রেফতার ৪
ফতুল্লা প্রতিনিধি
প্রকাশ: ১৬ জুন ২০২২, ১০:০৯ পিএম
ফতুল্লা মডেল থানা পুলিশের ইনচার্জ শেখ রিজাউল হক দিপুর নেতৃত্বে ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় পুলিশ দাপার শীর্ষ মাদক ব্যবসায়ী নাসির শেঠ ওরফে গরু নাসিরসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৫ জুন) রাত নয়টার দিকে ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয় সংলন চন্দ্রা বাড়ী ও রেলস্টেশন সড়ক সংলগ্ন নাসির শেঠের বাড়ীতে অভিযান চালিয়ে গাঁজা ও হেরোইন সহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- নাসির শেঠ ওরফে গরু নাসির (৫৫), আশিক মিয়া(২২), রাসেলের (২২) ও আলামীন(১৯)। এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি শেখ রিজাউল হক দিপু জানায়, পর্যায়ক্রমে ফতুল্লা মডেল থানার প্রতিটি এলাকায় মাদক বিরোধী এবং কিশোর গ্যাং সহ অপরাধীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে। বুধবার রাতেও এ রকম এক অভিযানে শীর্ষ মাদক ব্যবসায়ী নাসির শেঠসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের নিকট থেকে গাঁজা ও হেরোইন উদ্ধার করা হয়েছে।এমই/জেসি


