Logo
Logo
×

নগরের বাইরে

মহানবীকে কটূক্তি করার প্রতিবাদে মানববন্ধন ও পথসভা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৮ জুন ২০২২, ০৬:৪১ পিএম

মহানবীকে কটূক্তি করার প্রতিবাদে মানববন্ধন ও পথসভা
Swapno

বিজেপির দু’জন নেতা মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তি করার প্রতিবাদে মানববন্ধন ও পথসভা করেছে কায়েমপুর এলাকাবাসী। শুক্রবার (১৭ জুন) জুম্মার নামাজ শেষে কায়েমপুর পুরাতন জামে মসজিদের সামনে এ কর্মসূচি পালিত হয়। হজরত মাওলানা আহসান বিন জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা যুবলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব ফাইজুল ইসলাম।

 

 প্রধান বক্তা ছিলেন, হজরত মাওলানা ক্বারী ওবায়দুল্লাহ আব্বাসী পীর সাহেব জৈনপুর। বক্তব্য রাখেন, হজরত মাওলানা,মুফতি মুহাম্মদ জাবেদ ওমর কাদেরী মুহতামীম মারকাজুল কুরআন ইন্ট. মাদ্রাসা। শহিদুল ইসলাম এবু সহ- সভাপতি জুম্মা জামে মসজিদ, মোঃ মনির হোসেন সাধারন সম্পাদক জুম্মা জামে মসজিদ। ইকবাল মাদবর সভাপতি ৭নং ওয়ার্ড আওয়ামীলীগ।

 

 সম্প্রতি মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন বিজেপির মুখপাত্র নূপুর শর্মা। আর ওই একই ইস্যুতে দলটির দিল্লি ইউনিটের প্রধান নাভিন জিন্দাল টুইট করার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। 

 

মানববন্ধন ও পথসভায় অংশগ্রহণকারীরা বলেন, ভারতের এই বিজেপি হিন্দুত্ববাদী সরকার এবং তাদের নেতৃবৃন্দ প্রায়শই মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তি করে এবং মুসলিমদের অবমাননা করে কথা বলে এর তীর্ব নিন্দাজ্ঞাপন করছি। পৃথিবীর সকল মুসলিমদের আহবান জানাই তারা যেন ভারতসহ যে রাষ্ট্রই এমন আচরণ করবে তাদের প্রতি কঠোর ব্যবস্থা গ্রহণ করে। 

 

বিশ্ব মুসলিম এক হয়ে তারা যেন সকল অশান্তি সৃষ্টিকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। এছাড়াও বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে ভারতের বিজেপির মুখপাত্র নূপুর শর্মা যে মন্তব্য করেছেন তা ন্যক্কারজনক। মুসলিম প্রধান দেশ হিসেবে বাংলাদেশের মুসলমানরা ও এ কর্মকান্ডের নিন্দা জানাচ্ছে। এই মানববন্ধন থেকে আমরা বলতে চাই, আমার নবীকে নিয়ে যে কটূক্তি করবে সে যেই হোক তার কোন ক্ষমা নেই।

 

 বক্তারা আরও বলেন, ভারতের সরকার দলীয় নেতারা প্রত্যক্ষ ও উদ্দেশ্য প্রনোদিতভাবে ইসলামকে অবমাননা করে রাসুল (সা.)-কে নিয়ে কটুক্তি করেছে। এর প্রতিবাদে আজ আমরা এখানে সমবেত হয়েছি। শুধু ভারতে নয়, বিশ্বের অনেকগুলো দেশে এ ধরনের কর্মকান্ড বেড়ে গেছে। বক্তারা কটুক্তি কারিদের উদেশ্য বলেন, মুসলমানরা হচ্ছে ঘুমন্ত শিংহ তারা ঘুমিয়ে আছে। তাদের জাগাবেন না, আর যদি মুসলমানরা ঘুম থেকে জেগে উঠে তাহলে আর রক্ষা নেই।

 

 আমার নবীকে নিয়ে বারাবারি করবেন না, কোন কটুক্তি করবেন না। আমার বাবাকে নিয়ে করেন আমার মাকে নিয়ে করেন আমাকে নিয়ে করেন আমি কিছু বলবনা। কিন্তু আমার নবীকে নিয়ে কোন বাজে কথা বললে আমরা মুসলমানরা বসে থাকবনা। 

 

পৃথিবিতে দাবানলের আগুন জলবে। তাই কটুক্তি কারি ব্যক্তিদের ফাসি দিন না হলে এই দাবানলের আগুন জলতেই থাকবে। এ সময় আরো উপস্থিত ছিলেন, কাজী সাগর, বাবু, ইকবাল, হান্নান, ফারুক, জনি, নয়ন, নোবেল, মিশু,নিলয়, নীরব,দিদার, সুজন, রোকন, শহীদ সহ এলাকার বিভিন্ন মসজিদের মুসল্লিগন।এসএম/জেসি 

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন