Logo
Logo
×

নগরের বাইরে

কাঁচপুরে বাসের ধাক্কায় দাদি-নাতনি নিহত

Icon

সোনারগাঁ প্রতিনিধি

প্রকাশ: ১৮ জুন ২০২২, ০৬:৪৬ পিএম

কাঁচপুরে বাসের ধাক্কায় দাদি-নাতনি নিহত
Swapno

 

সোনারগাঁয়ে কাঁচপুর বিসিক এলাকায় রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় দাদি-নাতনি নিহত হয়েছে। শুক্রবার (১৭ জুন) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় দুজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পৌনে ১টার দিকে প্রথমে শামসুন্নাহারকে মৃত ঘোষণা করেন। আর গুরুতর আহত অরপিকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় বেলা পৌনে ৩টার দিকে মারা যায় সে।

 

এ ঘটনায় নিহতরা হলেন- মোছা. শামসুন্নাহার বেগম (৫৫) ও মোছা. অরপি আক্তার (৮)। তারা নারায়ণগঞ্জের বন্দর থানার সোনাকান্দা গ্রামের বাসীন্দা বলে জানা গেছে। নিহত শামসুন্নাহারের স্বামী নূর মোহাম্মদ জানান, সকালে তার স্ত্রী শামসুন্নাহার ও নাতনী আরফিকে নিয়ে নরসিংদিতে যাচ্ছিলেন। সেখানে মেয়ের ঘরের আরেক নাতনী অসুস্থ থাকায় তাকে দেখতে যাচ্ছিলেন। কাঁচপুর বিসিক এলাকায় স্ত্রী তার নাতনিকে নিয়ে রাস্তা পারাপারের সময় একটি যাত্রীবাহী বাস তাদের ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয়ে রক্তাক্ত অবস্থায় রাস্তায় ছিটকে পড়েন তারা।

 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ দুটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।এমই/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন