Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লায় আলীগঞ্জ পলাশ নগর নামকরণ করার লক্ষ্যে আলোচনা সভা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৮ জুন ২০২২, ০৭:০১ পিএম

ফতুল্লায় আলীগঞ্জ পলাশ নগর নামকরণ করার লক্ষ্যে আলোচনা সভা
Swapno

সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডস্থ আলীগঞ্জ পূর্বপাড়াকে ‘আলীগঞ্জ পলাশ নগর’ নামকরণ করার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১৭ জুন বাদ আসর আলীগঞ্জ যুবসংঘের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

 

এ সময় সভাপতির বক্তব্যে কুতুবপুর ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ জাহাঙ্গীর আলম বলেন, আলীগঞ্জ পূর্বপাড়াকে এলাকাবাসীর সকলের সম্মতি ক্রমে এই এলাকাটিকে আলীগঞ্জ পলাশ নগর করার লক্ষ্যে আজ আমরা সবাই একত্রিত হয়েছি।

 

 আমরা সবাই আজ এই আলোচনা সভায় সকলের মতামত পেয়েছি অতিশীঘ্রই একটি বিশাল আয়োজনের মাধ্যমে আমরা আলীগঞ্জ পলাশ নগরের আনুষ্ঠানিক ঘোষণা করবো। তিনি আরো বলেন, শ্রমিক নেতা আলহাজ্ব কাউসার আহম্মেদ পলাশ মানুষের কল্যাণে কাজ করেন,কখনো নিজের জন্য করেন না।তাই আমরা তার জন্য এই এলাকাটি তার নামকরণ করে তাকে উপহার দিচ্ছি।

 

নতুন নামে এই পলাশ নগরটিকে আমরা এমন ভাবে সাজাবো যেনো দুরদুরান্তের মানুষও এই আলীগঞ্জ পলাশ নগরকে এক নামে চিনতে পারে আমরা সেলক্ষ্যে কাজ করে যাবো। বক্তব্য রাখেন আলীগঞ্জ পলাশ নগরের উদোক্তা পিয়াস আহম্মেদ সোহেল। 

 

এছাড়াও বক্তব্য রাখেন সেহাচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. আবু বক্কর ছিদ্দিক, ডা. মো. এনামুল হক, সমাজসেবক মো. হারুন মাষ্টার, মো. আক্তার হোসেন, মো. আসলাম হোসেন, মো. মুকুল, মো. আব্দুল মতিন, আবু সালেহ লাল

 

কাজী সালাউদ্দিন, হাজী মো. রফিকুল ইসলাম শামীম, শামিউল ইসলাম সামুল, এড. হুমায়ুন কবির, আলীগঞ্জ যুব সংঘের সভাপতি মো. আব্দুর রাজ্জাক, সহসভাপতি মো. হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মো. অপু সারোয়ারসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।এসএম/জেসি 

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন