Logo
Logo
×

নগরের বাইরে

পুলিশের উপর হামলা করে আসামী ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ৪

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৮ জুন ২০২২, ০৮:২১ পিএম

পুলিশের উপর হামলা করে আসামী ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ৪
Swapno

নারায়ণগঞ্জের রূপগঞ্জে যাত্রামূড়া এলাকায় পুলিশের উপর হামলা চালিয়ে ছিনিয়ে নেওয়া ওয়ারেন্টভুক্ত আসামি মো. আমিন (৪০) কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। এ সময় আসামি ছিনতাইয়ের কাজে জড়িত থাকার অভিযোগে রিনা বেগম (৪১), রিপন মিয়া (৩৮) ও আছমা (৩৮) কে গ্রেপ্তার করে র‌্যাব।

 

 শুক্রবার (১৭ জুন) দিনভর পৃথক দুটি অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করে র‌্যাব। গ্রেপ্তারের পর র‌্যাব তাদের কাছ থেকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া ১টি ওয়াকিটকি সেট, ১ টি পুলিশ আইডি কার্ডসহ আরো গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করে।

 

 এরআগে গ্রেপ্তারকৃতরা গত ১১ জুন পুলিশের উপর হামলা করে ওয়ারেন্টভুক্ত আসামী ছিনিয়ে নেয়। এ ঘটনায় সোনারগাঁ থানার উপ-পরিদর্শক মো. ফারুক হোসেন ১২ জুন বাদি হয়ে মামলা দায়ের করেন, যার মামলা নং-২৭। মামলার সূত্রধরে র‌্যাব পুলিশের পাশে ছায়া তদন্ত করে তাদের গ্রেপ্তার করে।

 

 মামলা সূত্রে জানা যায়, গত ১১ জুন সোনারগাঁ থানা পুলিশ জানতে পারে কাচঁপুরে ওপেক্স সিনহা গামেন্টস এর সামনে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. আমিন (৪০) অবস্থান করছে। 

 

সেখানে সোনারগাঁ থানার উপ-পরিদর্শক মো. ফারুক হোসেন ও উপ-পরিদর্শক মেরাজুল ইসলাম সোহাগ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে দেহ তল্লাশীকালে আসামি আমিন তাদেরকে হঠাৎ সজোরে ধাক্কা মেরে দৌড়ে রূপগঞ্জ থানার যাত্রামূড়া এলাকার দিকে পালিয়ে যায়। পুলিশ তাকে অনুসরণ করে রূপগঞ্জ থানার যাত্রামূড়া এলাকার পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ের সামনে থেকে আবারও গ্রেপ্তার করে এবং স্থানীয় লোকজনের সহায়তা চান।

 

 এসময় গ্রেপ্তারকৃত ওই তিন আসামিসহ অজ্ঞাত আসামিরা পুলিশকে হত্যার উদ্দেশ্যে অতর্কিত ভাবে দেশীয় অস্ত্রশস্ত্র দ্বারা হামলা করে গুরুতর জখম করে। একপর্যায়ে তারা পুলিশের কাছ থেকে গ্রেপ্তারকৃত ওয়ারেন্টভুক্ত আসামি মো. আমিনকে ছিনিয়ে নেয়। এসময় তারা সরকারী মালামাল পুলিশের ওয়াকিটকি ওয়ারলেস সেট, মোবাইল, আইডি কার্ড ও নগদ টাকা হাতিয়ে নেয়। র‌্যাব-১১’র উপ-পরিচালক এ কে এম মুনিরুল আলম গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।এসএম/জেসি 

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন