Logo
Logo
×

নগরের বাইরে

বক্তাবলী ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলন কবে হবে ?

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৯ জুন ২০২২, ০৬:০৬ পিএম

বক্তাবলী ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলন কবে হবে ?
Swapno

ফতুল্লা থানার পাঁচটি ইউনিয়নের মাঝে এক মাত্র কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বাকী রয়ে গেছে আরো চারটি ইউনিয়নের সম্মেলন। এগুলো হলো বক্তাবলী, এনায়েতনগর, ফতুল্লা এবং কুতুবপুর। কাশীপুরের পরেই বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। 

 

কারন কাশীপুর থানা সভাপতির এলাকা আর বক্তাবলী থানা সাধারন সম্পাদকের এলাকা। কিন্তু কাশীপুরের সম্মেলন সহজে করা গেলেও বক্তাবলীর সম্মেলন সহজে হচ্ছে না। যার ফলে বক্তাবলী জুরে আওয়ামী লীগের ভেতর নেতিবাঁচক প্রতিক্রিয়া হচ্ছে। বিশেষ করে ইউনিয়ন কমিটির বিভিন্ন পদে যারা আসতে চান তাদের মাঝে অস্থিরতা বিরাজ করছে।

 

 জানা গেছে সম্মেলন না হওয়ার পেছনে মূলত সাধারন সম্পাদক পদে কাকে বসানো হবে এটা ঠিক করতে না পারা। আর এই সাধারন সম্পাদক পদ পেতে অন্তত পাঁচজন প্রার্থী সক্রিয় রয়েছেন। এরা হলেন বর্তমান সাধারন সম্পাদক কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বাবুল মিয়া, আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন এবং খোরশেদ আলম। 

 

তাই এই পদে নির্বাচন বা ভোটাভোটি অবধারিত হয়ে পরেছে বলে মাঠ পর্যায়ের নেতাকর্মীরা মনে করেন। জানা গেছে বক্তাবলী ইউনিয়নে আওয়ামী লীগের অভিসংবাধিত নেতা হলেন থানা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এবং বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ শওকত আলী। কিন্তু তিনি এখন শ্যাম রাখবেন না কুল রাখবেন অবস্থায় রয়েছেন বলে নেতাকর্মীরা জানান।

 

 আর এ কারনেই হচ্ছে না সম্মেলন। এছাড়া ইউনিয়নের অপর বড় নেতা জাহাঙ্গীর হোসেনের পছন্দের একজন প্রার্থী রয়েছেন বলেও তারা জানান। তাই জাহাঙ্গীর চান তার পছন্দের প্রার্থীকে বিনা ভোটে সাধারন সম্পাদক পদে বসাতে। কিন্তু অন্য প্রার্থীরা ছাড় না দেয়ায় সাধারন নেতাকর্মীরাও ভোটাভোটির পক্ষ্যে অবস্থান নিয়েছেন। 

 

তাই এই ইউনিয়নে এখন ভোটাভোটির মাধ্যমে সাধারন সম্পাদক নির্বাচনের কোনো বিকল্প নেই বলেই মনে করেন মাঠ পর্যায়ের নেতাকর্মীরা। ফলে ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফ উল্লাহ বাদল এবং সাধারন সম্পাদক শওকত আলী এ ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত না নিলে বক্তাবলী ইউনিয়নের মাঠ পর্যায়ে দলের ভেতরে ক্ষোভ ও অসন্তোষ বাড়বে বলেই মাঠ পর্যায়ের নেতাকর্মীরা তাদের মতামত প্রকাশ করেন।

 

 যদিও তারা তাদের নেতা শওকত আলীর সমালোচনা করতে রাজী নন। তারা চান শওকত আলীর একটি সাহসী পদক্ষেপ। তাই তিনি এখন কি করেন সেটাই দেখার বিষয়। কারন অনেক দিন ধরেই এই ইউনিয়নের সম্মেলন ঝুলে আছে বলে তারা জানান।এসএম/জেসি 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন