রূপগঞ্জে মাদক বিক্রিতে বাধা দেয়ায় হাসনা (৫০) নামে এক বৃদ্ধা মহিলাকে মাদক বিক্রেতারা পিটিয়ে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহত ঐ বৃদ্ধা মহিলাকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার উপজেলার তারাব পৌরসভার পবনকুল এলাকায়।
আহত হাসনা বেগম জানান, পবনকুল এলাকায় মোঃ মীর ওসমান মিয়ার (ওরফে উদা) মেয়ে মোসাঃ সোনিয়া আক্তার, মোসাঃ সফুরা বেগম, ছেলে মোঃ মীর নাসির, মোঃ মীর বশির উদ্দিন এবং স্ত্রী তাসলিমা বেগম দীঘদিন ধরে ঐ এলাকায় ইয়াবা, ফেনসিডিল, ও গাজা পাইকারী ও খুচরা বিক্রি করে আসছে। ঐ মাদক বিক্রেতারা তার বাসার সামনে বসেই প্রতিদিন মাদক বেচা কেনা করে থাকে। সন্ধ্যার পর তার বাসার কাছে মাদকের হাট বসে। এ কারনে অনেকেই তাদেরকে খারাপ বলছে। তাই সে তার বাসার সামনে মাদক বিক্রি করতে বাধা দেয়। এ নিয়েই তাদের সাথে শত্রুতার সৃষ্টি হয়।
গত শুক্রুবার বিকেলে বাসার সামনে মাদক বিক্রি করতে থাকলে ইহাতে সে বাধা দেয় । পরে সোনিয়া, সফুরা, মীর নাসির, মীর বশির, ও তাসলিমা বেগম লাঠিশোটা ও দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে এসে হাসনা বেগমকে এলোপাথারীভাবে পিটিয়ে আহত করে এবং তার গলায় থাকা ৮ আনার একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। এ সময় তার ডাক চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে আসলে মাদক বিক্রেতারা তাকে নানা ভয়ভীতি দেখিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভতি করানো হয়।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কমকতা এ এম সায়েমকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, এ বিষয় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।এমই/জেসি


