Logo
Logo
×

নগরের বাইরে

আড়াইহাজারে প্রবাস ফেরত যাত্রীবাহী মাইক্রোবাসে ডাকাতি

Icon

আড়াইহাজার প্রতিনিধি

প্রকাশ: ১৯ জুন ২০২২, ০৭:৩৫ পিএম

আড়াইহাজারে প্রবাস ফেরত যাত্রীবাহী  মাইক্রোবাসে ডাকাতি
Swapno

আড়াইহাজারে ঢাকা-সিলেট মহাসড়কের ছনপাড়া এলাকায় গভীর রাতে প্রবাস ফেরত দুই যাত্রীর গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। পুলিশ সন্দেহজনক কারণে যাত্রীদেরকে বহনকারী গাড়িটি আটক করলেও এর চালককে আটক করেনি। গাড়িটি পুলিশ আটক করেছে। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে এই ঘটনা ঘটে।

 

 ডাকাত কবলিত প্রবাস ফেরত যাত্রী বি-বাড়িয়া জেলার নবীনগর থানার গোসাইপুর উত্তরÑপশ্চিমপাড়া গ্রামের আপন দুই ভাই মোঃ মিলন (৫০) ও কালাচাঁন (৪০) জানান, তারা দুই ভাই একই সঙ্গে মালয়েশিয়া থেকে মধ্য রাতে শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে নেমে সেখান থেকে বাড়ীর উদ্দেশ্যে একটি প্রাইভেট গাড়ি ভাড়া করেন। 

 

গাড়িটি তাদেরকে বহন করে ঢাকা সিলেট মহাসড়কের আড়াইহাজার থানার ছনপাড়া এলাকায় আসলে এক দল সশস্ত্র ডাকাত পুলিশের ব্যবহৃত লেজার টর্চ দিয়ে ইশারা করে গাড়িটি থামাতে বলে। গাড়িটি থামলে ডাকাত দল দুই যাত্রীকে তল্লাশি করার নাম দিয়ে তাদের কাছে থাকা ৪ ভরি ওজনের স্বর্ণালংকার, নগদ ৫০ হাজার টাকা, একটি এন্ড্রয়েড মোবাইল ফোন সহ সর্বস্ব লুটে নিয়ে চলে যায়।

 

এ সময় আক্রান্তরা ৯৯৯ নম্বরে কল দিলে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে যাত্রীদেরকে বহনকারী গাড়িটি চালক সহ থানায় নিয়ে আসে। কিন্তু পুলিশ সন্দেহ বশত গাড়িটি আটক রাখলেও এর চালককে আটক করেনি। আড়াইহাজার থানার ওসি (তদন্ত) মোজাম্মেল হক বলেন, আমি গাড়িটি আটক করে থানায় রেখে খুব সকালে নারায়ণগঞ্জে চলে এসেছি। পরবর্তী কার্যক্রম সম্পর্কে আমার আপাতত জানা নাই।এসএম/জেসি 

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন