Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে গৃহবধূ ধর্ষণের ঘটনায় সাঈদ গ্রেপ্তার

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৯ জুন ২০২২, ১০:০০ পিএম

বন্দরে গৃহবধূ ধর্ষণের ঘটনায় সাঈদ গ্রেপ্তার
Swapno

 

বিয়ের প্রলোভন দেখিয়ে ১ সন্তানের জননী (২৩)কে একাধিকবার ধর্ষণের ঘটনায় পুলিশ লম্পট ধর্ষক সাঈদ হোসেন (৪৫) কে গ্রেপ্তার করেছে। শনিবার (১৮ জুন) বিকেলে বন্দর থানার আমিন আবাসিক এলাকায় অভিযান চালিয়ে ওই লম্পটকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। 

 

গত ১৭ জুন শুক্রবার রাতে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের বুরুন্দী এলাকায় ওই ধর্ষনের ঘটনাটি ঘটে। এ ঘটনায় ভ’ক্তভোগী ধর্ষিতা স্বামী পরিতক্তা গৃহবধূ বাদী হয়ে ১৮ জুন শনিবার বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে এ মামলা দায়ের করেন। যার মামলা নং- ৩২(৬)২২। গ্রেপ্তারকৃত লম্পট ধর্ষক সাঈদ হোসেন বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বুরুন্দী এলাকার তাওলাদ হোসেন মিয়ার ছেলে বলে জানা গেছে। 

 

জানা গেছে, বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের বুরুন্দী এলাকার তাওলাদ হোসেন মিয়ার ছেলে সাঈদ হোসেন ঢাকা গাজীপুরে চাকুরী করার সুবাদে ভূক্তভোগী স্বামী পরিতক্তা গৃহবধূর সাথে পরিচয় হয়। ওই পরিচয়ের সূত্র ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। প্রেমের সম্পর্ক সূত্র ধরে লম্পট সাঈদ হোসেন ভ’ক্তভোগীকে পরিতক্তা গৃহবধূকে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন স্থানে নিয়ে একাধিকবার ধর্ষন করে।

 

এর ধারাবাহিকতায় গত ১৭ জুন শুক্রবার রাতে বন্দর উপজেলার বুরুন্দী এলাকায় আবারও বিয়ের প্রলোভন দেখিয়ে স্বামী পরিতক্তা গৃহবধূকে ধর্ষন করে লম্পট সাঈদ। পরে ভুক্তভোগী ধর্ষিতা লম্পট ধর্ষক সাঈদকে বিয়ে করার কথা বললে ধর্ষক সাঈদ বিয়ে করতে অপরাগতা প্রকাশ করে। এ ঘটনায় ধর্ষিতা বাদী হয়ে বন্দর থানায় মামলা দায়ের করলে পুলিশ ওই মামলায় তাকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছে।এমই/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন