মৌমিতা-বাঁধনের যাত্রী উঠানোর প্রতিযোগিতায় পথচারী নিহত
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৯ জুন ২০২২, ১০:২৮ পিএম
নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে ঢাকা নারায়ণগঞ্জ মহাসড়কে মৌমিতা ও বাঁধন দুই বাসের যাত্রী উঠাকে কেন্দ্র করে বাস চাপায় নিহত হয়েছে পথচারী।
রবিবার (১৯ জুন) বিকেলের দিকে এ ঘটনা ঘটে প্রত্যক্ষ্যদর্শী এ পথচারী জানান, আমরা রাস্তার ওপর পাশ থেকে দেখলাম মৌমিতা ও বাঁধন বাসের যাত্রী উঠানো নিয়ে দস্তাদস্তি। এক পর্যায় মৌমিতা উঠতে না দেওয়ায় ওই পথচারি উপর দিয়ে বাধন গাড়ী চলে যায়। এত ঘটনাস্থলেই ও ব্যক্তি মারা যায়।
এ বিষয়ে নারায়ণগঞ্জ ট্রাফিকের ইন্সপেক্টর (প্রশাসন) মো. আব্দুল করিম শেখ জানান, মৌমিতা ও বাঁধন পরিবহনের গাফলতিতে এই পথচারীর মৃত্যু হয়েছে। নিহত ওই ব্যক্তির পরিচয় এখনো পাওয়া যায়নি।
এ বিষয়ে ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার এএসআই মোফিজুল ইসলাম বলেন, জেলা প্রশাসকরে কার্যালয়ের সামনে দিয়ে এক ব্যক্তি রাস্তা পারাপার হচ্ছিলো। এসময় মৌমিতা ও বাঁধন বাস এক অপরকে ওভারটেক করতে গিয়ে ওই পথচারীকে চাপা দেয়। এখনো আমরা লাশের পরিচয় শনাক্ত করতে পারিনি। বাঁধন বাসের হেল্পারকে আটক করা হয়েছে বাকিরা সব পালিয়ে গেছে।এমই/জেসি


