ফতুল্লায় বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২০ জুন ২০২২, ০৬:৫২ পিএম
ফতুল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নুরুজ্জামান নুরু (৫৫) নামক এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (১৯ জুন) সকাল সাড়ে নয়টায় ফতুল্লা থানার দাপা ইদ্রাকপুস্থ শৈল এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ সংবাদ পেয়ে দুপুরে শহেরের জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে গিয়ে লাশের সুরহতাল রিপোর্ট তৈরি করে। এ ঘটনায় নিহতের চাচাতো ভাই মো. রাসেল (২৫)বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করে।
নিহত নুরুজ্জামান নুরু জামালপুর জেলার মেলান্দহ থানার কাইজলাটা চৌধুরী বাড়ীর মৃত ফজলুল কবির লেবু মন্ডলের পুত্র ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক হুমায়ুন কবির (টু) জানায়, দাপা শৈলকূড়াস্থ জৈনক এরশাদের মালিকানাধীন একটি কারখানার শেডের ছাদের এংঙ্গেল ভাঙ্গার কাজ করার সময় অসাবধানতা বশতঃ একটি লোহার এঙ্গেল বিদ্যুতের তারের উপর গিয়ে পরে। এতে ঘটনাস্থলে বিদ্যুৎস্পৃস্ট হয়ে নিচে পড়ে যায় নিহত নুরুজ্জামান ওরফে নুুর। আহতবস্থায় উপস্থিত অপর শ্রমিকরা তাকে উদ্ধার করে শহরের জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করে।এমই/জেসি


