রূপগঞ্জে পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ২জন। সোমবার (২০জুন) দিবাগত রাতের যেকোনো সময় তারাবো পৌরসভার বরপা এলাকার দর্পণ গার্মেন্টসের সামনের ঢাকা-সিলেট মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় অজ্ঞাত ব্যক্তি নিহত হয় বলে ধারণা করেন স্থানীয়রা।
এছাড়া সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কাঞ্চন পৌরসভার মাস্টার ফিলিং স্টেশনের সামনে গাজীপুর-চট্টগ্রাম এশিয়ান হাইওয়ে সড়কে বেঙ্গল সিমেন্ট বোঝাই ট্রাকের (ঢাকা মেট্টো-ট ১৮-০২২৪) ধাক্কায় এক পথচারী নিহত হয়। ঢাকা বাইপাস সড়কে দায়িত্বরত এটিআই নাজমুল ইসলাম জানান, নল পাথর এলাকায় সড়ক দূর্ঘটনায় নিহত পথচারী হলেন,উপজেলার পূর্বকালাদি এলাকার সুলতান মিয়ার ছেলে কারিমুল্লাহ (২৫)। এ ঘটনায় ঘাতক ট্রাকসহ ২জনকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন, ট্রাক চালক আরিফ(২৪) রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার রওশনপুর এলাকার আনারুল ইসলামের ছেলে ও হেলপার আল-আমিন (২২) দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার মামুনপুর এলাকার জালালের ছেলে।
এ বিষয়ে ভূলতা হাইওয়ে পুলিশ ক্যাম্পের ট্রাফিক পরিদর্শক ( টিআই) ফারুক হোসেন বলেন, পৃথকস্থানে সড়ক দূর্ঘটনায় নিহত ২ ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাকসহ ২জনকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।এমই/জেসি


