Logo
Logo
×

নগরের বাইরে

পাগলায় ভাঙ্গারী ব্যবসার আড়ালে ট্রাক থেকে রাতভর চুরি

Icon

ফতুল্লা প্রতিনিধি

প্রকাশ: ২২ জুন ২০২২, ০৭:২৬ পিএম

পাগলায় ভাঙ্গারী ব্যবসার আড়ালে ট্রাক থেকে রাতভর চুরি
Swapno

পাগলায় ভাঙ্গারী ব্যবসার আড়ালে গড়ে উঠেছে অপরাধ চক্র। সংবাদ প্রকাশিত হওয়ার পরথেকে বেড়িয়ে আসছে থলের বিড়াল! থানা পুলিশকে ম্যানেজ করেই, ভাঙ্গারী দোকানের অন্তরালে রাতভর চলে চুরি, ছিনতাই, ডাকাতি। এমন চাঞ্চল্যকর অসংখ্য তথ্য রয়েছে আমাদের কাছে।

 

দিনের বেলায় ভাঙ্গারী দোকান বন্ধ থাকলেও রাতে চলে তাদের ব্যবসা। পাগলা মেরী এন্ডারসনের সামনে ভাঙ্গারী দোকানের অজুহাতে রাতের আঁধারে আয়েত আলী এবং কাল্লু ওরফে ভোলাইয়া কাল্লু তার ১০ থেকে ১৫ জনের পালিত চোর, ডাকাত দিয়ে ভাঙ্গারী মালের পরিবর্তে মালবাহী চলন্ত ট্রাক থেকে তেড়ফাল কেটে বিভিন্ন দামী মালামাল চুরি, ডাকাতি করায় বলেও জানাযায়। 

 

এই অপরাধ চক্র নিয়ন্ত্রণে রয়েছে, আয়েত আলী, কাল্লু ওরফে ভোলাইয়া কাল্লু তাদের ১০/১২ জনের একটি করে চোর সিন্ডিকেট রয়েছে। নামেই শুধু ভাঙ্গারী ব্যবসা, রাতভর চলে চুরি ছিনতাই আর ডাকাতি। নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক স্থানীয় ব্যক্তি বলেন, পাগলা বাজার এলাকায় চলন্ত ট্রাক থেকে বিভিন্ন মালামাল চুরি করার কথা নতুন কিছু না।

 

 এ বিষয়ে সবাই জানে, পুলিশের গাড়ির সামনে চলন্ত ট্রাক থেকে মালামাল লুট করে নিয়ে যাচ্ছে। আর নীরব ভুমিকা পালন করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। চুরির এমন দৃশ্য দেখে অনেকেই হতবাক হয়ে থাকেন। ভয়ে কেউ চোরদের বিরুদ্ধে কথাও বলার সাহস পায় না। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে ট্রাকচালক ও ট্রাক মালিকরা।

 

 নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় ব্যক্তি বলেন, আমরা সবি দেখি, প্রতিরাতে পুলিশের গাড়ি থামিয়ে ভাঙ্গারীর দোকান থেকে টাকা নেওয়ার ঘটনা নতুন কিছু না। এবিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি রিজাউল হক দিপু বলেন, পাগলা মেরি এন্ডারসন সামনে অবস্থিত কয়েকটি ভাঙ্গারী দোকানের বিষয়ে আমি শুনেছি। খোঁজ খবর নিয়ে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এসএম/জেসি 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন