Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে বিয়ের বাসর রাতে স্বামীর বাড়ি থেকে নববধূ নিখোঁজ

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ২২ জুন ২০২২, ০৮:০৮ পিএম

বন্দরে বিয়ের বাসর রাতে স্বামীর বাড়ি থেকে নববধূ নিখোঁজ
Swapno

 

বিয়ের বাসর রাতে টয়লেটে যাওয়ার কথা বলে জুলেখা বেগম (২২) নামে এক নববধূ স্বামী বাড়ি থেকে নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। গত ১৮ জুন শনিবার ভোর ৫টায় বন্দর থানার একরামপুরস্থ স্বামীর বাড়ি থেকে বের হয়ে এই নববধূ নিখোঁজ হয়।

 

নিখোঁজ নববধূ জুলেখা বেগম একই এলাকার আব্দুল হক মিয়ার মেয়ে বলে জানা গেছে। অনেক স্থানে খোঁজাখুজি করে নববধূর কোন হদিস না পেয়ে এ ঘটনায় নববর ইব্রাহিম মিয়া বাদী হয়ে ২১ জুন মঙ্গলবার দুপুরে বন্দর থানায় নিখোঁজ জিডি এন্ট্রি করে। যার জিডি নং- ১০১১। জিডি তথ্য সূত্রে জানা গেছে, গত ১৭ জুন শুক্রবার বন্দর থানার ২৩ নং ওয়ার্ডের একরামপুর এলাকায় মোকসেদ আলী মিয়ার ছেলে ইব্রাহিম মিয়া একই এলাকার আব্দুল হক মিয়ার মেয়ে জুলেখা বেগমকে ইসলামি শরিয়ত মোতাবেক বিয়ে করে।

 

বিয়ের বাসর রাতে স্বামী ইব্রাহিমকে টয়লেটে যাওয়ার কথা বলে নববধূ জুলেখা বেগম ঘর থেকে বের হয়ে  নিখোঁজ হয়। খোঁজাখুজি পর নববধূর কোন হদিস না পেয়ে এ ঘটনায় নববর বাদী হয়ে বন্দর থানায় নিখোঁজ জিডি এন্ট্রি করে। পুলিশ নিখোঁজ জিডি পেয়ে নববধূকে উদ্ধারের জন্য সম্ভাব্য সকল স্থানে উদ্ধার অভিযান অব্যহত রেখেছে।এমই/জেসি 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন