Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে রোজা বেকারিকে জরিমানা

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ২২ জুন ২০২২, ০৮:৩৫ পিএম

বন্দরে রোজা বেকারিকে জরিমানা
Swapno

 

বন্দরে ভ্রাম্যমান আদালতের অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশ ও নিম্নমানের খাদ্য উৎপাদনের অভিযোগে রোজা বেকারীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। মঙ্গলবার (২১ জুন) উপজেলার চৌরাপাড়া দেউলি এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া ইয়াসমিনের নেতৃত্বে এ অভিযান চলে।

 

নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া ইয়াসমিন জানান, উপজেলা প্রশাসনের উদ্যোগে চৌরাপাড়া দেউলি এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়। এই সময় অস্বাস্থ্যকর পরিবেশ, নিম্ন মানের খাদ্য উৎপাদনের অভিযোগে ভোক্তা অধিকার আইন ২০০৯ এ রোজা বেকারিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।এমই/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন