Logo
Logo
×

নগরের বাইরে

কুতুবপুরে খালেক আটক

Icon

ফতুল্লা প্রতিনিধি

প্রকাশ: ২৩ জুন ২০২২, ০৬:০১ পিএম

কুতুবপুরে খালেক আটক
Swapno

 

ফতুল্লার পাগলা কুতুবপুরের অপরাধ জগতের সম্রাট খালেক বাহিনীর প্রধান খালেক মুন্সি ওরফে খালেক কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার(২২ জুন) সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ইনচার্জ শেখ রিজাউল হক দিপু জানান, একটি মারামারির ঘটনায় তাকে আটক করা হয়েছে।

 

জানা যায়, চাঁদার দাবীতে বুধবার বেলা ১১ টার দিকে আবুল হোসেন নামক এক সিমেন্ট ব্যাবসায়ীর উপর চাঁদার দাবিতে প্রকাশ্যে দিবালোকে মা ও স্ত্রীর সামনে হাতুড়ি দিয়ে পিটিয়েছে যুবলীগ নামধারী খালেক বাহিনীর সন্ত্রাসীরা। এ ঘটনায় মূল অভিযুক্ত খালেককে সন্ধ্যা সাতটার দিকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে দুপুরে হামলার শিকার আহত সিমেন্ট ব্যবসায়ী আবুল হেসেন বাদী হয়ে কুতুবপুরের শীর্ষ সন্ত্রাসী খালেক, মালেকসহ আট জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৫-৬ জনের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

 

জানা যায়, মুন্সিবাগ এলাকায় আবুল হোসেনের একটি সিমেন্ট বিক্রির দোকান আছে। একই এলাকায় যুবলীগ নামধারী নেতা খালেক-মালেকও সিমেন্টের ব্যবসা করে আসছে। নতুন করে আবুল এলাকায় দোকান দেয়ায় তার কাছে চাঁদা দাবি করে আসছিল এই সন্ত্রাসীরা। এ নিয়ে বাদীকে প্রায় সময় হুমকি-ধমকি দিয়ে আসছিলো। এরই ধারাবাহিকতায় গতকাল বেলা ১১ টার দিকে খালেক বাহিনীর প্রধান খালেক, আনোয়ার, দেলোয়ার, বাদশা, হিব্রু, কয়লা সাহাবুদ্দিন, ফকির খোকন সহ অজ্ঞাতনামা আরো ৫-৬ জন সন্ত্রাসী হাতুড়ি, লোহার পাইপ, কাঠের টুকরো নিয়ে আবুলের সিমেন্টের দোকানে প্রবেশ করে চাঁদা দাবি করে। সে টাকা প্রদানে অস্বীকার করলে দোকান থেকে রাস্তায় টেনে এনে এলোপাতাড়ি মারধর সহ হাতুড়ি দিয়ে পিটিয়ে মারাত্মকভাবে আহত করে।

 

এ সময় আবুল বাঁচার জন্য আর্তনাধ করলে তার মা, স্ত্রীসহ স্বজনেরা এগিয়ে আসলে হামলাকারীরা তাদেরকে পেটায়। হামলার ঘটনাটি উৎসুক একজন মোবাইলে ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করে দেন। মুহুর্তেই তা ভাইরাল হয়ে যায়। ভিডিওতে দেখা যায় খালেক মালেক বাহিনীর সন্ত্রাসীরা একটি দোকানের সামনের হাঁটু পানির ভিতরে এক যুবক কে মারধর করছে। যুবক কে রক্ষার্থে বোরখা পরিহিত এক মহিলা এগিয়ে এলে তাকেও মারধর করে হামলাকারীরা।এমই/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন