Logo
Logo
×

নগরের বাইরে

ধর্ষণ মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

Icon

আড়াইহাজার প্রতিনিধি

প্রকাশ: ২৩ জুন ২০২২, ০৯:১২ পিএম

ধর্ষণ মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
Swapno

আড়াইহাজারে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলায় সাতগ্রাম ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহ-সাধারণ সম্পাদক অপু (২২) কে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছে পুলিশ। বুধবার (২২ জুন) দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়। গ্রেপ্তারকৃত অপু ওই ইউনিয়নের নোয়াদ্দা গ্রামের মো. শহিদের পুত্র। 

 

মামলার এজাহার সূত্রে জানা যায়, একই ইউনিয়নের দেয়াবৈ গ্রামের দীনমোহাম্মদের কন্যা পুরিন্দা কে এম সাদিকুর রহমান উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী (১৭) গত ১০ মে সকাল ১০টায় স্কুলে যাওয়ার পথে তাকে নিজের ব্যবহৃত কালো প্রাইভেট কারে তুলে নেয় অপু। পরে তাকে সকাল ১১টায় অপুর বাড়ীর কাছে বালুর মাঠে নির্জন স্থানে নিয়ে গাড়ির ভিতরেই বলপূর্বক ধর্ষণ করে। 

 

ধর্ষিতা যাতে বিষয়টি কাউকে না বলে সেই জন্য অপু ধর্ষিতাকে এক সপ্তাহের মধ্যে বিয়ে করবে বলে আশ্বাস দেয়। তাই ধর্ষিতা বিষয়টি গোপন রাখে। কিন্তু পরে অপু বিয়ের বিষয়ে কালক্ষেপণ করলে ধর্ষিতা বিষয়টি তার পরিবারকে জানায়। বিয়ের ব্যাপারে অপুর সঙ্গে যোগাযোগ করা হলে সে ধর্ষিতাকে বিয়ে করবেনা বলে সাফ জানিয়ে দেয়।

 

 ফলে ধর্ষিতার পিতা দীন মোহাম্মদ বাদী হয়ে বুধবার সকালে অপুকে একমাত্র অভিযুক্ত করে মামলাটি দায়ের করেন। মামলা রুজু হওয়ার সঙ্গে সঙ্গে অপুকে তার বাড়ী থেকে গ্রেফতার করে পুলিশ। এ ব্যাপারে আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল হক হাওলাদার বলেন, মামলা গ্রহণের সাথে সাথে অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।এসএম/জেসি 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন