Logo
Logo
×

নগরের বাইরে

আড়াইহাজারে ৭ বছরের শিশুকে ধর্ষণ

Icon

আড়াইহাজার প্রতিনিধি

প্রকাশ: ২৪ জুন ২০২২, ০৬:২৮ পিএম

আড়াইহাজারে ৭ বছরের শিশুকে ধর্ষণ
Swapno

 

আড়াইহাজার পৌরসভার পরিচ্ছন্ন কর্মীর ৭ বছরের শিশুকে ধর্ষণ করা হয়েছে। বুধবার (২২ জুন) রাতে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাতেই ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ধর্ষক বাচ্চু মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।

 

এ ঘটনায় শিশু’র মা বাদী হয়ে গত বৃহম্পতিবার রাতে থানায় একটি মামলা করেন। পরে ভোর ৪টার দিকে স্থানীয় কৃষ্ণনাপুরা চৌরাস্তা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। আড়াইহাজার পৌরসভা বাজারে অবস্থিত একটি ব্যবসা প্রতিষ্ঠানের (সিসি) ক্যামেরার ফুটেজ দেখে ধর্ষককে শনাক্ত করা হয়। আটক ধর্ষক পেশায় রিকশা চালক। বাচ্চু মিয়া (৪৬) নরসিংদী জেলার মাধবদী উপজেলার কাঁঠালিয়া ইউনিয়নের শিবারকান্দী এলাকার মৃত কলিম উদ্দিনের ছেলে।  মামলার এজাহার সূত্রে জানা যায়, বাচ্চু মিয়া দীর্ঘদিন ধরেই শিশুটিকে চকলেট বিস্কিটসহ বিভিন্ন ধরনের খাবার কিনে খাওয়াতো।

 

এনিয়ে শিশু’র মায়ের সঙ্গে বেশ কয়েকবার তার বাকবিতন্ডাও হয়েছে। তাকে এসব কিনে না দেওয়ার জন্য বলা হয়, তাতেও সে থামেনি। সুযোগ পেলেই তাকে ডেকে নিয়ে বিভিন্ন স্থানে রিকশা দিয়ে ঘুরে বেড়াতো বাচ্চু মিয়া। ২২ জুন রাত ১টার দিকে শিশুর মা পৌরসভা বাজারে পরিচ্ছন্নতার কাজে ব্যস্ত ছিলেন। ঠিক ওই সময় সুযোগ বুঝে শিশুকে নিয়ে বাচ্চু মিয়া মজা খাওয়ানোর কথা বলে রিকশায় করে নিয়ে যায়। এক পর্যায়ে তাকে পৌরসভা বাজারের বাঁশপট্টিতে ধর্ষণ করে। পরে তাকে থানার সামনে রেখে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার বলেন, এ ঘটনায় শিশু’র পরিবারের পক্ষ থেকে মামলা গ্রহণ করা হয়েছে। আসামিকে গ্রেপ্তার করে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।এমই/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন