Logo
Logo
×

নগরের বাইরে

পাগলা বাজার ব্যবসায়ীদের পাশে সর্বসময় আছি : শামীম ওসমান

Icon

আরিফ হোসেন

প্রকাশ: ২৪ জুন ২০২২, ০৬:৪৭ পিএম

পাগলা বাজার ব্যবসায়ীদের পাশে সর্বসময় আছি : শামীম ওসমান
Swapno

নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুরে পাগলা বাজার ব্যবসায়ী বহুমূখী সমবায় সমিতির ২৫ তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ এ কে এম শামীম ওসমান তার বক্তব্যে বলেন,পাগলা বাজার একটি ঐতিহাসিক বাজার এর আগেও আমি এইখানে এসেছিলাম।

 

 উনারা একটি নতুন ভবন করেছে পাগলা বাজারের ব্যবসায়ীদের জন্য।আমি এই পাগলা বাজার বহুমুখী ব্যবসায়ী বহুমূখী সমবায় সমিতির পাশে আছি। আপনাদের যে কোন সহযোগীতার জন্য আমাকে ডাকবেন আমি সর্বদা আপনাদের পাশে আছি এসময় তিনি আরও বলেন,মানুষ চায় শান্তিতে ঘুমোতে। কেউ মানুষের শান্তিতে ব্যাঘাত ঘটাবে, চাঁদাবাজি করবে, ইট- বালু, সিমেন্ট কিনতে জোর করবে, এটা আমি বরদাশত করবো না। এসব ক্ষেত্রে কোনো ছাড় হবে না। 

 

দেশের অন্যতম সেরা পুলিশ অফিসারকে আমরা ফতুল্লা মডেল থানায় পেয়েছি। কুতুবপুর ইউপি চেয়ারম্যান মনিরুল আলম সেন্টুকে উদ্দেশ্য করে এই সাংসদ সদস্য আরো বলেন, 'সেন্টু আগে বিএনপি করতো, এখন আওয়ামী লীগ করে। এটি তার মাথায় রাখতে হবে। জননেত্রী শেখ হাসিনা তাকে নৌকা প্রতীকে মনোনয়ন দিয়েছেন৷ সেন্টু নিজে আওয়ামী লীগ করবে আর তার লোকেরা বিএনপি করবে, এটা হবে না। 

 

সেন্টুকে বলবো- সব নিয়ে আসুন আওয়ামী লীগে, একসাথে কাজ করি।' ২৩ জুন বৃহস্পতিবার পাগলা এস, এম সুপার মার্কেটের উপরে এ বার্ষিক সাধারণ সভার আয়োজনে পাগলা বাজার বহুমুখী ব্যবসায়ী সমিতি সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান বাচ্চুর সঞ্চালনায় উক্ত আয়োজনে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলী, 

 

ফতুল্লা থানার অফিসার ইনচার্জ রিজাউল হক দীপু, ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম শওকত আলী চেয়ারম্যান, ফতুল্লা থানা আওয়ামী লীগের সহসভাপতি মঞ্জুরুল ইসলাম, কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু, শ্যামপুর থানা আওয়ামী লীগের সহ সভাপতি তাজুল ইসলাম তাজু, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী জসিম উদ্দিন, জেলা শ্রমিক লীগের প্রস্তাবিত কমিটির সহসভাপতি সিকদার মো. হক

 

 ফতুল্লা থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান পিন্টু, কুতুবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মীর হোসেন মীরু, পাগলা বাজার ব্যবসায়ী বহুমূখী সমবায় সমিতির সহ সভাপতি লুৎফর রহমান চৌধুরী, পাগলা বাজার ব্যবসায়ী বহুমূখী সমবায় সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব শিকদার, কেষিয়ার জাহিদ হাসান বেলাল ও সাংগঠনিক সম্পাদক ইমাম সহ অন্যান্য সদস্যরা।এসএম/জেসি 

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন