Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে হিরোইনসহ আটক ১

Icon

রূপগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৪ জুন ২০২২, ০৮:৪৫ পিএম

রূপগঞ্জে হিরোইনসহ আটক ১
Swapno

 


রূপগঞ্জে হিরোইনসহ সুমন (৩৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১। বুধবার (২২ জুন) রাত ৮টা ১৫মিনিটের দিকে র‌্যাব-১,সিপিসি-৩ পূর্বাচল ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড চনপাড়া পূনর্বাসন এলাকার জনসেবা ডেন্টাল কেয়ার এন্ড মেডিক্যাল ফার্মা নামক দোকানের সামনে রাস্তার উপর অভিযান চালিয়ে ১০৬ গ্রাম হিরোইনসহ তাকে আটক করা হয়।

 

আটককৃত সুমন (৩৪) হলেন, ঢাকা জেলার ডেমরা উপজেলার রূমপুর এলাকার মৃত সাহাবুদ্দিন ভূঁইয়ার ছেলে। পলাতক রয়েছে তার মা রৌশনারা বেগম ওরফে রেশমী (৪৫)। বর্তমানে তারা রূপগঞ্জের চনপাড়া এলাকার বাসিন্দা। রূপগঞ্জ থানার এজাহারসূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় র‌্যাব-১,সিপিসি-৩ এর একটি আভিযানিক দল কায়েতপাড়া এলাকায় টহল ডিউটিকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে হিরোইন বিক্রির উদ্দেশ্যে মাদক ব্যবসায়ী কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পূর্নবাসন এলাকায় জনসেবা ডেন্টাল কেয়ার এন্ড মেডিক্যাল ফার্মা নামক দোকানের সামনে রাস্তার উপর হিরোইনসহ অবস্থান করছে।

 

উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব সেখানে পৌঁছলে দুই মাদক ব্যবসায়ী কৌশলে পালায়নের চেষ্টাকালে সুমন নামে এক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়। এসময় কৌশলে মাদক ব্যবসায়ী সুমনের মা রৌশনারা বেগম ওরফে রেশমী পালিয়ে যায়। হিরোইনসহ মাদক ব্যবসায়ীকে রূপগঞ্জ থানায় সোপর্দ করা হয়। তার বিরুদ্ধে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

 

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ বলেন, হিরোইনসহ একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।এমই/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন