Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লায় কিশোরের লাশ উদ্ধার

Icon

ফতুল্লা প্রতিনিধি

প্রকাশ: ২৪ জুন ২০২২, ০৮:৫০ পিএম

ফতুল্লায় কিশোরের লাশ উদ্ধার
Swapno

ফতুল্লার পিলকুনি থেকে রিয়াদ মিয়া (১৭) নামক এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত রিয়াদ মিয়া ফতুল্লা মডেল থানার পিলকুনী হিন্দু পাড়া শাহজাহান সিকদারের বাড়ীর ভাড়াটিয়া আব্দুল খালেকের পুত্র। বুধবার (২২ জুন) বিকেলে ফতুল্লা মডেল থানার পিলকুনী হিন্দু পাড়া শাহজাহান সিকদারের বাসা থেকে নিহতের লাশ উদ্ধার করে।

 

 এ ঘটনায় নিহতের মা রেনুয়ারা আক্তার বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন। জানা যায়, নিহত কিশোর গত দুই বছর ধরে মানসীক রোগে ভুগছিলো। এক সময় পড়ালেখা করলেও বর্তমানে সে কোন কাজ বা পড়ালেখা করতোনা। তার বাবা অসুস্থ এবং মা বিভিন্ন বাসায় ঝিয়ের কাজ করে সংসার চালিয়ে আসছিলো। মানসিক রোগের কারনে নিহতের মধ্যে আত্নহত্যা করার প্রবনতা ছিলো।

 

 প্রতিদিনের মতো বুধবার সকাল আটটার দিকে নিহতের মা কাজের জন্য বাসা থেকে বের হয়। বিকেলে বাসায় ফিরে দেখতে নিজ ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচানো নিহত রিয়াদ মিয়ার ঝুলন্ত দেহ। নিহতের মা ডাক-চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এসে তা দেখতে পেয়ে পুলিশে সংবাদ দিলে পুলিশ বিকেল সাড়ে পাচটার দিকে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরহতাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য শহরের জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে পাঠায়।

 

 এ বিষয়ে ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক মিজানুর রহমান জানায়, পরিবারের সদস্যরা তাকে জানিয়েছে ছেলেটি মানসিক ভাবে অসুস্থ ছিলো।আর সেই কারনেই সে আত্নহত্যা করতে পারে বলে নিহতের পরিবারের সদস্যদের ধারনা। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে। এসএম/জেসি 

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন