নাসিক ৭নং ওয়ার্ডে আওয়ামীলীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৫ জুন ২০২২, ০৫:৪১ পিএম
সিদ্ধিরগঞ্জের ৭ নম্বর ওয়ার্ডে বাংলাদেশ আওয়াামীলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুন) রাতে সিদ্ধিরগঞ্জের কদমতলী পুল এলাকায় ওয়ার্ড আওয়ামীলীগ ও সকল সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটার মধ্য দিয়ে এ প্রতিষ্ঠা বার্ষিকীটি উদযাপন করা হয়।
এসময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের পরলোকগত সকল সদস্যদের বিদ্রেহী আত্মার মাগফেরাত কামনায় ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং সিলেটে বন্যা দূর্গতদের রক্ষায় দোয়া করা হয়।
নাসিক ৭ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল লতিফ ফকিরের সভাপতিত্বে এবং নাসিক ৭নম্বর ওয়ার্ড কাউন্সিলর, বীর মুক্তিযোদ্ধার সন্তান মো: মিজানুর রহমান খাঁন রিপনের সার্বিক তত্ত্বাবধানে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সদস্য ও সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মো: সাদেকুর রহমান সাদেক, মহানগর আওয়ামীলীগের সদস্য বিএম আমির হোসেন,
৭নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফজলুল হক, সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আ: রশিদ শিকদার, আওয়ামীলীগ নেতা নুর হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি জাহানারা হাকিম, সাংগঠনিক সম্পাদক মাকসুদা শিকদার, বীর মুক্তিযোদ্ধা আ: মান্নান মোল্লা,
মফিজুল ইসলাম, দুদু মিয়া, সেকান্দর আলী, দুল্লাল মিয়া, গিয়াস উদ্দিন, এবিএম দেলোয়ার হোসেন, ওয়ার্ড যুবলীগের সভাপতি নাদিম শিকদার, সাধারণ সম্পাদক মো: হাসান, ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মাহবুবুর রহমান সাদ্দাম, মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ন সম্পাদক সাইফুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মঞ্জরুল আহসান রাসেল, যুবলীগ নেতা জোবায়েদ আহমেদ, বাবুল বেপারী, আমির হোসেন ও ইলিয়াস মাহমুদসহ প্রমূখ।


