Logo
Logo
×

নগরের বাইরে

বৃদ্ধা মাবিয়া হত্যা মামলার প্রধান আসামীসহ গ্রেপ্তার ৩

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ২৫ জুন ২০২২, ০৬:০২ পিএম

বৃদ্ধা মাবিয়া হত্যা মামলার প্রধান আসামীসহ গ্রেপ্তার ৩
Swapno

 

 

বন্দরে মাবিয়া হত্যা মামলার ৬ দিন পর অবশেষে হত্যা মামলার প্রধান আসামীসহ ৩ আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। গ্রেপ্তারকৃতরা হলো- প্রধান আসামি হলো বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের আইসতলা কলাবাগ এলাকার মৃত হাসান আলী মিয়ার ছেলে আব্দুল আউয়াল ও আব্দুল আউয়ালের ছেলে মির্জা ও নুরনবী।

 

গ্রেপ্তারকৃতদের ২৪ জুন শুক্রবার দুপুরে উক্ত মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ। গত ২৩ জুন বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানার বন্ধেরা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা এর সত্যতা নিশ্চিত করেছেন।


উল্লেখ্য, গত ১৭ জুন শুক্রবার বিকেল ৩টায় কলাগাছিয়া ইউনিয়নের আইসতলা এলাকার মৃত নূর মোহাম্মদ মিয়ার স্ত্রী মাবিয়া বেগম (৫৫) তাদের নিজ গাছ থেকে ৩টি কাঁঠাল পারে। কাঁঠাল পাড়াকে কেন্দ্র করে বৃদ্ধা মাবিয়া বেগমের সাথে  প্রতিপক্ষ আব্দুল আউয়ালের কথা কাটাকাটি হয়।
এ ঘটনায় প্রতিপক্ষ ঘাতক  হাজী আব্দুল আউয়ালসহ ও তার তিন ছেলে শাহ আলম, র্মিজা ও নূরনবী ক্ষিপ্ত হয়ে উক্ত বৃদ্ধা মহিলাকে বেদম ভাবে পেটালে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।এমই/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন