বাংলাদেশ বিশ্বের কাছে আজ উন্নয়নের রোল মডেল : সানি
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৫ জুন ২০২২, ০৬:০২ পিএম
আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন সানি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের কাছে আজ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের কদমতলী ৭নং ওর্য়াড আওয়ামী লীগের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেককাটা ও বন্যা দুর্গত এলাকার মানুষের জন্য দোয়া অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, সামনে আমাদের জাতীয় নির্বাচন রয়েছে এই নির্বাচনে আমাদেরকে কাধে কাধ রেখে একত্রিত হয়ে কাজ করতে হবে। আজকে এই অনুষ্ঠানে তরুন ভাইয়েরা সহ যারা এখানে আমাদেরকে সহযোগিতা করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই।
তিনি আরো বলেন, আমাদের প্রানপ্রিয় নেতা জননেতা নারায়ণগঞ্জ ৪-আসনের এমপি একেএম শামীম ওসমান ভাইয়ের নির্দেশনায় আমারা এই আয়োজন করেছি। আমরা যাতে শামীম ভাইয়ের হাতকে শক্তি শালী করতে পারি শামীম ভাইয়ের ডাকে আমরা সারাদিয়ে সবাই যেনো একত্রিত হতে পারি।
আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন সানির আয়োজনে ও ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুক্কুর আলী খানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জি এম সবুর, ৭নং ওর্য়াড যুবলীগের সিনিয়র সহ সভাপতি গোলাম মোস্তফা, টিপু গাজী, ৭নং ওর্য়াড যুবলীগের সাধারণ সম্পাদক ইলিয়াস অঞ্জন, যুবলীগ নেতা হারুন-অর-রশীদ, সেলিম মাহমুদ,
ডিএম জুয়েল, বাবুল, যুবলীগ নেতা হৃদয়, ৭নং ওর্য়াড শ্রমিক লীগের সিনিয়র সভাপতি হারুন, আওয়ামীলীগ নেতা ইয়াছিন, নবাব, যুবলীগ নেতা শাহজালাল, আব্দুল বাতেন, সবুজ শেখ, সাইফুল ইসলাম, শামীম, বাবুল, জয়নাল আবেদীন, সিদ্ধিরগঞ্জ থানা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাহানারা হাকিম ও মহানগর যুব মহিলালীগ নেত্রী মনিরা সুলতানা মনি প্রমূখ। এলডি/জেসি


