ইকবালের উদ্যোগে ঘারমোড়ায় আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৫ জুন ২০২২, ০৬:০৭ পিএম
বন্দরে কলাগাছিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড আ’লীগ নেতা ইকবাল হোসেনের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার ঘারমোড়া সমাজ কল্যাণ ক্লাবে এই উপলক্ষে কেক কাটাসহ মিলাদ ও আলোচনার আয়োজন করা হয়।অনুষ্ঠানে উপস্থিত সদস্যরা ধামগড়ের পক্ষ হতে এই আয়োজনের জন্য ইকবালকে ধন্যবাদ জানান।
৩০ হাজার জনগণের এই ইউনিয়নের গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে পরিচিত এই ঘারমোড়া। প্রিয় এই দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে কেউ এগিয়ে না আসলে আওয়ামী লীগ নেতা ইকবালের উদ্যোগে আয়োজন হওয়ায় তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা। অনুষ্ঠানে বক্তারা বলেন, আওয়ামী লীগ এদেশের জনগণের আস্থার নাম।
দেশের যেকোন ক্রান্তিলগ্নে একমাত্র আওয়ামী লীগই মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। ভাষা আন্দোলন থেকে শুরু করে দেশ স্বাধীনতা লাভের পেছনে আওয়ামী লীগই একমাত্র নেতৃত্ব দিয়েছে। এখনো আ’লীগ সরকারই এ দেশকে বিশ্ব মানচিত্রে উজ্জ্বল নক্ষত্র হিসেবে ফুটিয়ে তুলেছে।
সমাজ, দেশ ও জাতির কথা চিন্তা করে আওয়ামী লীগ চলতে পেরেছে। সামনে এগিয়ে চলার জন্য নেতৃত্ব তৈরি করেছে। বঙ্গবন্ধু স্বাধীন একটি দেশ দিয়েছেন আর তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে উন্নয়ন ও মর্যাদার জায়গায় নিয়ে গেছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আ’লীগ ও অঙ্গসংগঠনের কর্মী এবং সমর্থকগণ। এলডি/জেসি


