শীর্ষ জুয়াড়ি ও সরকারি কর্মচারীসহ ৩ জন আটক
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৫ জুন ২০২২, ০৬:০৮ পিএম
সিদ্ধিরগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে মারামারির ঘটনায় এলাকার শীর্ষ দুই জুয়াড়িসহ চতুর্থ শ্রেনীর সরকারি এক কর্মচারীকে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (২৩ জুন) রাতে সিদ্ধিরগঞ্জের নাসিক ১ নং ওয়ার্ডের মিজমিজি কালুহাজী রোড এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, কালুহাজী এলাকার শীর্ষ জুয়াড়ি মো: আলেক মিয়া (৩৮), মো: আল-আমিন (৩২) ও চতুর্থ শ্রেনীর সরকারি কর্মচারী নৈশ প্রহরী সৈয়দ আলী (৪৮)। তাদেরকে শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।এমই/জেসি


