Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লায় প্রতিবন্ধী চালকের রোষানলে ট্রাফিক পুলিশ

Icon

ফতুল্লা প্রতিনিধি

প্রকাশ: ২৫ জুন ২০২২, ০৬:৫২ পিএম

ফতুল্লায় প্রতিবন্ধী চালকের  রোষানলে ট্রাফিক পুলিশ
Swapno

ফতুল্লার পঞ্চবটীতে ইজিবাইকের মিটার লাঠি দিয়ে আঘাত করে ভেঙ্গে ফেলায় ট্রাফিক পুলিশের এক সদস্যকে জামায় ধরে মারধর করেছে প্রতিবন্ধী চালক। বৃহস্পতিবার (২৩ জুন) বিকেলে ফতুল্লার পঞ্চবটি মোড়ে ট্রাফিক বক্সের সামনে এঘটনা ঘটে।  ঘটনার কয়েকঘন্টা পর রাতে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনার ঝড় উঠে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৪টার সময় ফতুল্লার দাপা পাইলট স্কুল এলাকার রাজু গাজীর ছেলে এক পা কাটা প্রতিবন্ধী আলমগীর গাজী (৪০) পঞ্চবটি মোড়ে যানজটে পড়ে ধীর গতিতে ইজিবাইক চালাচ্ছিলেন।

 

এসময় ট্রাফিক পুলিশ সদস্য আজাদ এসে তার ইজিবাইকের মিটারে লাঠি দিয়ে আঘাত করলে তা ভেঙ্গে যায়। এতে ক্ষিপ্ত হয়ে পুলিশ সদস্যের বুকের উপর জামায় ধরে টানা হেচড়া করে কাপড় ছিড়ে ফেলেন। এসময় অন্যান্য পুলিশ সদস্যরা ও প্রত্যক্ষদর্শীরা অনেক চেষ্টা করে জামা থেকে ইজিবাইক চালকের হাত ছাড়ায়। এরপর দুজনকে দুদিকে পাঠিয়ে দেয়।

 

 এবিষয়ে ট্রাফিক পুলিশের পরিদর্শকের (টিআইক) সঙ্গে মুঠো ফোনে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি।এঘটনায় ফতুল্লা মডেল থানার ওসি শেখ রিজাউল হক দিপু বলেন, এবিষয়ে কেউ থানায় অভিযোগ করেনি। তবে খোজ নিয়ে দেখছি।এসএম/জেসি 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন