Logo
Logo
×

নগরের বাইরে

বর্ষায় এবারও হাবুডুবু খেতে হবে

Icon

পরিচয় প্রকাশ গুপ্ত

প্রকাশ: ২৫ জুন ২০২২, ০৮:১৭ পিএম

বর্ষায় এবারও হাবুডুবু খেতে হবে
Swapno

এবারও পুরো বর্ষাকালটা ফতুল্লাবাসীদের হাটু থেকে কোমর পানিতে হাবুডুবু খেতে হবে। তবে, আবারও অত্র এলাকার এমপি শামীম ওসমান জলাবদ্ধতা অভিশাপ মুক্তির একটি মূলো ঝুলিয়ে দিলেন ফতুল্লাবাসীর সামনে। গত বৃহস্পতিবার ফতুল্লার এক সমাবেশে এমপি শামীম ওসমান বলেছেন, ফতুল্লার জলাবদ্ধতা নিরসনে সরকার ১৫০ কোটি টাকার বরাদ্দ দিয়েছে।

 

 এ বর্ষা শেষে আগামী শুকনো মওসুমে এ কাজ ধরা হবে। আশা করা যায়, এ কাজ সম্পন্ন হলে ফতুল্লাবাসী সাংবাৎসরিক জলাবদ্ধতা থেকে অভিশাপ মুক্ত হবে। একই দিন শহরে শিল্পকলা একাডেমির সম্মাননা প্রদান অনুষ্ঠানে শামীম ওসমান আরও বলেন, আগামী সপ্তাহে তিনি হজ্বে যাচ্ছেন। হজ্ব থেকে ফিরে এসে তিনি মাঠে নামবেন।

 

উল্লেখ্য, বিগত ঈদুল ফিতরের পর তিনি আমেরিকা গিয়েছিলেন। সেখানে এক মাস কাটিয়ে দু সপ্তাহ আগে দেশে ফিরেছেন। আগামী ৩ জুলাই রাত ৩:২৫ টায় সৌদি এয়ারলাইনসে তিনি সপরিবারে হজ্ব করতে যাবেন। তার সঙ্গে স্ত্রী পুত্রসহ পরিবারের আরও ৬ জন যাচ্ছেন। মক্কা ও মদিনায় তিনি যথাক্রমে পাঁচ তারকা হোটেল সাফ টাওয়ার ও দার আল তাকওয়ায় উঠবেন।

 

 মুজদালিফায় উঠবেন শীতাতপ নিয়ন্ত্রিত ৩নং ভিআইপি তাবুতে। সমবায় মার্কেটে অবস্থিত আব্দুর রহমান ট্র্যাভেলস্ এন্ড ট্যুরের চেয়ারম্যান আলহাজ্ব শফিকুল ইসলামের তত্ত্বাবধানে এ হজ্ব যাত্রার আয়োজন করা হয়েছে। হজ্ব পালন করে আগামী ১৬ জুলাই তিনি সবাইকে নিয়ে দেশে ফিরবেন।এসএম/জেসি 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন