Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লায় কাঁচামাল ব্যবসায়ী নিখোঁজ

Icon

ফতুল্লা প্রতিনিধি

প্রকাশ: ২৫ জুন ২০২২, ০৮:২৮ পিএম

ফতুল্লায় কাঁচামাল ব্যবসায়ী নিখোঁজ
Swapno

ফতুল্লার পাগলা দেলপাড়া এলাকা থেকে আজিজুল ইসলাম (২০) নামে এক কাঁচামাল ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন। সে বরিশাল জেলার মুলাদী থানার ছোট লক্ষীপুরের সুলতান হাওলাদারের পুত্র ও ফতুল্লা থানার পাগলা নয়ামাটির উজ্জলের বাড়ীর ভাড়াটিয়া। নিখোঁজের ঘটনায় নিখোঁজ কাঁচামাল ব্যবসায়ী আজিজুল ইসলামের বড় ভাই মো. মান্নান বাদী হয়ে শুক্রবার দুপুরে ফতুল্লা মডেল থানায় সাধারন ডায়রী করেন।

 

সাধারন ডায়েরীতে উল্লেখ করেন, তার ছোট ভাই আজিজুল ইসলাম পাগলা দেলপাড়া এলাকায় ভ্যানগাড়ীতে করে কাঁচামাল বিক্রি করতেন। বৃহস্পতিবার (২৩ জুন) রাত ১০ টার দিকে নিখোঁজ আজিজুল ইসলাম তার ব্যবহৃত মোবাইল ফোন (নং ০১৭০৯৩০৮৫৭৯) থেকে বাদিকে ফোন করে জানায়, অজ্ঞাত নামা কয়েকজন সন্ত্রাসী প্রকৃতির লোক তাকে জোরপূর্বক টানাহেচড়া করিয়া দেলপাড়া এলাকার একটি গলিতে নিয়া যাচ্ছে।

 

ফোনে বিষয়টি সে জানতে পেরে সাথে সাথে দেলপাড়া এলাকায় গিয়ে টাওয়ারপাড় মেইনরোড থেকে নিখোজ ভাইয়ের কাঁচামাল ভর্তি ভ্যানগাড়িটি দেখতে পায়। কিন্ত তার ভাইকে সে স্থানে পাওয়া যায়নি। পরবর্তীতে মোবাইল ফোনে ফোন দিলে তা বন্ধ পাওয়া যায়।


এ বিষয়ে সাধারন ডায়েরীর তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা থানার উপপরিদর্শক হুমায়ুন কবির (৪) জানায়, তদন্ত করা হচ্ছে। নিখোঁজ কাঁচামাল ব্যবসায়ী কে উদ্ধার সহ নিখোঁজ হওয়ার রহস্য খুজে বের করা হচ্ছে।এসএম/জেসি 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন