Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লায় কিশোরীকে অপহরণের অভিযোগ

Icon

ফতুল্লা প্রতিনিধি

প্রকাশ: ২৬ জুন ২০২২, ০৬:১৯ পিএম

ফতুল্লায় কিশোরীকে অপহরণের অভিযোগ
Swapno

 

নিজ কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে ফতুল্লার পঞ্চবটী থেকে ১৫ বছর বয়সী এক কিশোরী কে অপহরণ করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার আটদিন পর শুক্রবার(২৪ জুন)রাতে অপহৃত কিশোরীর মা বাদী হয়ে তিন জনকে আসামী করে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছেন।

 

মামলায় উল্লেখ্য করা হয়েছে,বাদীর মেয়ে অপহৃত কিশেরী ফতুল্লার পঞ্চবটীস্থ "বেসপ্রিন্ট" নামক প্রিন্ট কারখনায় চাকুরী করিয়া আসিতেছিলো। চাকুরীতে যাতায়াতের পথে ফতুল্লা মডেল থানার ধর্মগঞ্জ চটলার মাঠ এলাকার সালাম মিয়ার পুত্র মোঃ ইউনুস(২২) বাদীর কিশোরী মেয়েকে প্রেমের প্রস্তাব দেওয়া সহ উত্যক্ত করে আসছিলো।

 

এ বিষয়ে অপহৃত কিশোরী তার পরিবারের সদস্যদের অবগত করলে বাদী এ বিষয়ে বখাটে ইউনুসের পরিবারের সদস্যদের অবগত করে। চলতি মাসের ১৬ তারিখ সকাল ৮ টার দিকে প্রতিদিনের মতো ফতুল্লা ইস্রাফিল সড়কস্থ বাসা থেকে বের হয়ে নিজ কর্মস্থলে যায়। বিকেল চারটার দিকে প্রিন্টিং কারখানা ছুটি হলে বাসায় ফেরার পথে অভিযুক্ত ইউনুস,সালাম ও নুর আলম তাকে ফুসলিয়ে একটি সি,এন,জিতে করে অজ্ঞাতনামা স্থানে নিয়ে যায়।

 

এ বিষয়ে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক শাহাদাত হোসেন জানায়, অপহৃত কিশোরী কে উদ্ধার সহ অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ।এমই/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন