Logo
Logo
×

নগরের বাইরে

৯৯৯ এর ফোনে পশ্চাৎদেশে লোহার রডসহ এক ব্যক্তি উদ্ধার

Icon

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৭ জুন ২০২২, ০৬:০৮ পিএম

৯৯৯ এর ফোনে পশ্চাৎদেশে লোহার রডসহ এক ব্যক্তি উদ্ধার
Swapno

 

সিদ্ধিরগঞ্জে ৯৯৯ এ ফোন পেয়ে পশ্চাৎ দেশে রড ঢুকানো অবস্থায় এক ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ।  শনিবার (২৫ জুন) বিকেলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় মহাসড়কের পাশে থেকে তাকে উদ্ধার করে পুলিশ। আহত ব্যক্তির নাম মো. সুমন (৩৮)।

 

তার বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, ৯৯৯ এর ফোন পেয়ে পুলিশ সুমন নামে ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেছে। তার পপশ্চাৎদেশে লোহার রড ছিল। তবে কিভাবে কি ঘটনা তা জানা যায়নি। সে অজ্ঞান হয়ে গেলে দ্রুত হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানকার ডাক্তার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।এমই/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন